ক্রমশ স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বাস পরিষেবা
ক্রমশ স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বাস পরিষেবা। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ঘুর পথে মালদায় বাস যাচ্ছে। শিলিগুড়ি থেকে রায়গঞ্জ কিংবা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদেও যাচ্ছে বাস
ক্রমশ স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বাস পরিষেবা। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ঘুর পথে মালদায় বাস যাচ্ছে।
শিলিগুড়ি থেকে রায়গঞ্জ কিংবা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অংশে এমন কী মুর্শিদাবাদেও যাচ্ছে বাস।

ঘুর পথে যাওয়ায় বেশ কিছুটা সময় বেশি লাগছে বাসগুলির গন্তব্যে পৌঁছতে। বন্যায় বিধ্বস্ত রাস্তা সারানোর কাজ চলছে পুরোদমে।
কলকাতার ধর্মতলা থেকে ১০ মিনিট অন্তর মিলছে উত্তরবঙ্গের বাস। শিলিগুড়ি থেকেও মালদা কিংবা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস মিলছে।

মালদা কিংবা শিলিগুড়িতে টিকিট কাউন্টারগুলির সামনে ভিড়। শিলিগুড়ি থেকে বাস যাচ্ছে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারেও। নৈশকালীন বাস পরিষেবাও শুরু হয়েছে শিলিগুড়ি থেকে। তবে পাহাড়ে বাস পরিষেবা স্বাভাবিক না হলেও, ক্রমশ স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বাস পরিষেবা।












Click it and Unblock the Notifications