ছেলের ১ কোটি টাকা জেতা লটারি কেড়ে নেওয়া হয়, কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক নূর আলির বাবা
ছেলের ১ কোটি টাকা জেতা লটারি কেড়ে নেওয়া হয়, কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক নূর আলির বাবা
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নূর আলির বাবার। তিনি অভিযোগ করেছেন তাঁর ছেলে নূর আলির জেতা ১ কোটি টাকার লটারির টাকা ছিনিয়ে নিয়েছিলেন কেষ্ট। ছেলের টিকিট নেওয়ার জন্য তাঁদের ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। অনুব্রত মণ্ডলের আক্রোশের জেরে সাতদিন গ্রাম ছাড়া ছিল তাঁদের পরিবার।

বিস্ফোরক অভিযোগ নূরের বাবার
অনুব্রত মণ্ডলের লটারি কেলেঙ্কারির হদিশে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেেছ সিবিআইয়ের তদন্তকারীদের। তাঁরা জানতে পেরেছেন নূর আলি নামে এক যুবকের কাছ থেকে ১ কোটি টাকার লটারি কিনেছিলেন অনুব্রত। বৃহস্পতিবার তাঁকে তলব করে তদন্তকারীরা। তারপরেই নূর আলির বাবা বিস্ফোরক অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন, নূর আলি ১ কোটি টাকার লটারি জেতার পর তাঁর কাছ থেকে সেই লটারি ছিনিয়ে নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। লোক পাঠিয়ে হুমকি দিয়ে ভয় দেখানো হয়েছিল। সেসময় প্রায় ৭ দিন তাঁরা পরিবার নিয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন নূর আলির বাবা।

নূরের পরিবারকে ৬-৭ লক্ষ টাকা দিয়েছিল কেষ্ট
নূর আলির বাবা অভিযোগ করেছেন কেষ্ট ৬-৭ লক্ষ টাকা দিয়ে তাঁেদর কাছ থেকে জোর করে লটারি ছিনিয়ে নিয়েছিল। ভয়ে তারা কাউকে কোনও কথা বলতে পারেনি। পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেনি। এমনই দাবি করেছেন নূর আলির বাবা। গ্রামে গ্রামে ঘুরে লটারি বিক্রি করে কালাম শেখ নামে এক জনের কাছে নূর আলি লটারির টিকিট কিনেছিল বলে জানিয়েছেন নূর আলির বাবা। বোলপুরের কোনও দোকান থেকে তিনি টিকিট কেনেননি।

সিবিআই হাজিরা নূরের
সিবিআই তলবে বৃহস্পতিবার রতন পল্লির গেস্ট হাউসে হাজিরা দেন নূর আলি। বাবা এবং ভাইয়ের সঙ্গে তিনি এসেছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ নূর আলিকে জেরা করেন তদন্তকারীরা। তারপরেই নূর আলি জানিয়েছেন তিনি সব সত্যি কথা তদন্তকারীদের জানিয়েছেন। তাঁদের চোখে মুখো একটা ভয়ের ছাপ ছিল। বৃহস্পতিবার সকালে বড় শিমূলিয়া গ্রামে তল্লাসি চালায় তদন্তকারীরা। সেখানে তদন্তকারীরা নূর আলির হদিশ পান তাঁরা। তারপরেই তলব করা হয় তাঁকে।

গরু পাচারের কালো টাকা
গরুপাচারে কালো টাকা সাদা করা হয়েছিল। এমনই দাবি করেছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের ৫ জন কোটি টাকার লটারি পেয়েছিলেন। সেই লটারির টাকা দিয়েই গরু পাচারের কালো টাকা সাদা করা হয়েছিল। এমনই মনে করছে সিবিআই। লটারির টিকিটের মাধ্যমেই লেনদেন হয়েছে বলে জানিয়েছে সিবিআই। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এমনই জানিয়েছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications