West Bengal Panchayat Election 2023: মনোনয়নের সময় পর্যাপ্ত নয়! পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট

West Bengal Panchayat Election 2023: মনোনয়নের সময় যথেষ্ট নয়! এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে (Bengal Panchayat Election) ভাবতে বলল কলকাতা হাইকোর্ট ( Calcutta HighCourt) ।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেই শুনানিতেই আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, মনোনয়ন জমা দেওয়ার জন্যে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো যায় কিনা তা জানাতে বলল নির্বাচন কমিশন।

মনোনয়নের সময় পর্যাপ্ত নয়, পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট

আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। সেদিনই এই বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি জেলা শাসক এবং জেলা বিচারকের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া যেতে পারে কিনা সে বিষয়েও রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে বলল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কমিশনের অবস্থান বদলের কথা বলা হয়েছে। ফলে আগামী সোমবার কমিশন এই বিষয়ে কি বলে সেদিকে নজর সবার। এদিন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের হয়ে সওয়ালে অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও এবিষয়ে স্পষ্ট করে দিয়েছে বলে দাবি আইনজীবী। অন্যদিকে এই অল্প দিনে কীভাবে ৭৫ হাজার মনোনয়ন জমা দেওয়া সম্ভব তা নিয়ে আদালতে বক্তব্য রাখেন বিজেপি এবিং কংগ্রেসের আইনজীবীরা।

অন্যদিকে অবাধ নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তার কথাও এদিন তুলে ধরা হয়। এক্ষেত্রে আগের নির্বাচনে সন্ত্রাসের কথা তুলে ধরেন আইনজীবীরা। মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আদালত চায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। কোন অশান্তি পরিবেশে যাতে নির্বাচন না হয় নিশ্চিত করবে কমিশন। পাশাপাশি প্রার্থী এবং ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের।

রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক

শুধু তাই নয়, এই অল্প সময়ে এত মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয় বলেও পর্যবেক্ষণে উঠে আসে। আর এরপরেই এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিব এই বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+