নদিয়ায় ভোটের দায়িত্বে থাকা অফিসার নিখোঁজ রহস্যজনকভাবে,তদন্তে পুলিশ
আগামী ২৯ এপ্রিল ভোট নদিয়ায়। তার আগে ঘটে গেল এক চাঞ্চল্যকর কাণ্ড। গোটা জেলার ইভিএম ও ভিভিপ্যাট যাঁর দায়িত্বে সেই নোডাল অফিসার রহস্যজনকভাবে নিখোঁজ।
আগামী ২৯ এপ্রিল ভোট নদিয়ায়। তার ১১ দিন আগে ঘটে গেল এক চাঞ্চল্যকর কাণ্ড। গোটা জেলার ইভিএম ও ভিভিপ্যাট যাঁর দায়িত্বে সেই নোডাল অফিসার রহস্যজনকভাবে নিখোঁজ। গোটা বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

অর্ণব রায়ের সহকর্মীদের দাবি, বহু জায়গায় খোঁজ চালিয়েছেন তাঁরা। তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। এদিকে, জেলা প্রশাসনের তরফে কোতয়ালি থানায় অর্ণব রায়ের স্ত্রীকে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। সেখানে মিসিং ডাইরিও করা হয় । তবে আপাতত অর্ণব রায়ের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তাঁর পরিবার থেকে শুভানুধ্যায়ীরা।












Click it and Unblock the Notifications