নোডাল অফিসারের অন্তর্ধান রহস্য! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন নিখোঁজ হওয়া অর্ণব রায়

লোকসভা নির্বাচনের জন্য ছিল কাজের চাপ। সব কিছু থেকে অব্যাহতি পেতেই, নিখোঁজের নাটক করেন ডব্লুবিসিএস অফিসার অর্ণব রায়।

লোকসভা নির্বাচনের জন্য ছিল কাজের চাপ। সব কিছু থেকে অব্যাহতি পেতেই, নিখোঁজের নাটক করেন ডব্লুবিসিএস অফিসার অর্ণব রায়। সিআইডি অফিসারদের টানা জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কাজের চাপে মানসিক অবসাদের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

নোডাল অফিসারের অন্তর্ধান রহস্য! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন অর্ণব রায়

বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় ডব্লুবিসিএস অফিসার অর্ণব রায়কে। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই তাঁর খোজ পাওয়া যায়। এরপর তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয় ভবানীভবনে। সেখানে চলে চানা জিজ্ঞাসাবাদ। হাজির ছিলেন ডিআইজি সিআইডি অপারেশনস এবং অন্য আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ণব তাদের জানিয়েছেন, তিনি কাজের চাপ নিতে পারেননি। ভোটের দায়িত্ব থেকে ছুটি চেয়েও পাননি। তাই সহকর্মীদের চাবি দিয়েই তিনি হাওড়া স্টেশনে চলে যান। টানা সাতদিন তিনি হাওড়া স্টেশনের বিভিন্ন ওয়েটিং রুমে ছিলেন তিনি। খাওয়া দাওয়া করেছেন স্টেশনে। কিন্তু মোবাইলের সুইচ অফ থাকার কারণে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে মোবাইলের সুইচ অন করার পরেই তাঁর খোঁজ পাওয়া যায়।

এদিকে অর্ণব রায়ের খোঁজ পাওয়ার পরেই তাঁকে কমিশনের ডিউটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণনগরের ডেপুটি কালেক্টর নীলাঞ্জন ভট্টাচার্যকে। তিনি নদিয়া জেলার ইভিএম এবং ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন। ১৮ এপ্রিল কৃষ্ণনগর থেকে অর্ণব নিখোঁজ হয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+