থার্ড ওয়েভ নিয়ে এখন থেকে সতর্ক নবান্ন! জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি নিয়ে একগুচ্ছ নির্দেশ

রাজ্যের করোনার সংক্রমণ আয়ত্তের মধ্যে থাকলেও তৃতীয় ওয়েভের আতঙ্ক রয়েছে! সেপ্টেম্বর মাসে এই ওয়েভ আছড়ে পড়তে পারে। গত কয়েকদিন আগে এমনটা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, থার্ড ও

রাজ্যের করোনার সংক্রমণ আয়ত্তের মধ্যে থাকলেও তৃতীয় ওয়েভের আতঙ্ক রয়েছে! সেপ্টেম্বর মাসে এই ওয়েভ আছড়ে পড়তে পারে। গত কয়েকদিন আগে এমনটা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, থার্ড ওয়েভের আশঙ্কাতে নতুন করে ফের একবার রাজ্যে বাড়ানো হয়েছে বিধি নিষেধ।

থার্ড ওয়েভ নিয়ে এখন থেকে সতর্ক নবান্ন!

আগামী ৩০ অগস্ট পর্যন্ত একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মূলত রাজ্যে তৃতীয় ওয়েভের ঝড় সামলাতে কি কি বিষয়কে এখন থেকে মানতে হবে সেদিকে তাকিয়ে এই বৈঠক করা হয়েছে।

সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বিশেষ করে জেলা হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার নবান্নের তরফ জেলার সমস্ত হাসপাতাল, স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে নবান্নের তরফে। মূলত থার্ড ওয়েভ মোকাবিলাতে এখন থেকে সাবধান হওয়ার কথা বলা হয়েছে।

সেদিকে তাকিয়ে সবরকম ভাবে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অক্সিজেন সহ করোনা মোকাবিলাতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলি দ্রুত তৈরি রাখার নির্দেশ জেলা হাসপাতালগুলিকে নবান্নের তরফে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, পরিকাঠামো তৈরির ক্ষেত্রে নবান্ন সবরকম সাহায্য করবে বলে জানানো হয়েছে। নবান্নের তরফে দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে যে, পরিকাঠামোর অভাব থাকলে অবিলম্বে রাজ্য প্রশাসনকে জানান। কোন কোন জায়গাতে কি কি অভাব রয়েছে তা বিস্তারিত ভাবে জানানোর জন্যেও হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে দ্রুত চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য সামনেই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। উৎসবকে সামনে রেখে নতুন করে সংক্রমণ বাড়তে থাকবে। এমনটাই আশঙ্কা করছেন কেউ কেউ। ইতিমধ্যে উৎসবকে সতর্ক করে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও রাজ্যের তরফেও এই বিষয়ে সতর্কতা মানা হচ্ছে।

ইতিমধ্যে হকার থেকে শুরু করে যারা সুপার স্প্রেডার হিসাবে কাজ করছে তাদের প্রথমে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রাজ্যে আরও ১৫ দিন লোকাল ট্রেন চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেপ্টেম্বরে থার্ড ওয়েভের একটা আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কার কারণে রাজ্যে আপাতত বন্ধ থাকছে লোকাল ট্রেন।

এখনও পর্যন্ত রাজ্যে করোনার সনহক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে হঠাত যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে টা নিয়েই চিন্তা মমতা বন্দ্যোপাধায় সরকারের। তবে সমস্যার মধ্যে পড়তে যাতে না হয় সেদিকে তাকিয়ে এখন থেকেই জেলা হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে নবান্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+