রাত পোহালেই বনগাঁ পুরসভায় অনাস্থা নিয়ে ভোটাভুটি! প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য-র বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক হবে বৃহস্পতিবার। ওইদিনই ভোটাভুটি হবে। বৈঠকটি হবে উত্তর ২৪ পরগনাজেলার জেলাশাসকের অফিসে।

বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য-র বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক হবে বৃহস্পতিবার। ওইদিনই ভোটাভুটি হবে। বৈঠকটি হবে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসকের অফিসে। সকাল ১১টা নাগাদ এই বৈঠক শুরু হবে। হাইকোর্টের নির্দেশে ২২ কাউন্সিলরকে জেলাশাসকের অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে। জেলাশাসকের অফিস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশিকা

গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশিকা

গত সপ্তাহের বনগাঁ পুরসভায় নতুন করে আস্থা ভোট নিয়ে নির্দেশিকা দেয় হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, নতুন করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে হবে। আর তার ১২ দিনের মধ্যে ভোটাভুটি করতে হবে। এক্ষেত্রে পর্যবেক্ষক নিযুক্ত করা হয় জেলাশাসককে। পাশাপাশি পুলিশ সুপাররে সকলের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দিয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আগের অনাস্থা খারিজ
করে দেন তিনি। সেই মতো প্রস্তুতি চূড়ান্ত করেছেন জেলাশাসক চৈতালী চক্রবর্তী।

 জুলাইয়ে হয়েছিল আস্থাভোট

জুলাইয়ে হয়েছিল আস্থাভোট

হাইকোর্টের নির্দেশে জুলাইমাসের মাঝামাঝি সময়ে আস্থা ভোটে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল বনগাঁয়। ১৬ জুলাই অপহরণে অভিযুক্ত দুই কাউন্সিলরকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির তরফে দুই কাউন্সিলরের জন্য হাইকোর্টের নির্দেশ দেখানো হয়। যদিও স্থানীয় প্রশাসন তা প্রথমে মানতে চায়নি বলে অভিযোগ। পরে চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানান, বিজেপির
তরফে কেউ না আসাই তৃণমূল বোর্ড দখল করেছে। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয় আস্থা ভোটের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিজেপি দাবি করে বোর্ড তাদের
দখলে রয়েছে।

এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দাবি তৃণমূলের

এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দাবি তৃণমূলের

গতমাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বনগাঁয় সংখ্যাগরিষ্ঠতার দাবি করেছিল তৃণমূল। তাদের তরফে ফিরহাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ঘরে ফিরেছেন। যার জেরে কাউন্সিলর সংখ্যা ৯ থেকে বেড়ে ১৩ হওয়ার দাবি করা হয়েছিল তৃণমূলের তরফে।

আত্মবিশ্বাসী তৃণমূল, পাল্টা দাবি বিজেপিরও

আত্মবিশ্বাসী তৃণমূল, পাল্টা দাবি বিজেপিরও

বনগাঁয় এবারে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, তাঁরা অনাস্থায় জেতার ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। জয় নিয়ে আশাবাদী বিজেপিও।

 বনগাঁর পুরসভায় রাজনৈতিক অবস্থান

বনগাঁর পুরসভায় রাজনৈতিক অবস্থান

বনগাঁ পুরসভায় আসন সংখ্যা ২২। ২০ জন ছিলেন তৃণমূলের। ১ জন করে কংগ্রেস ও সিপিএম-এর। দিল্লি গিয়ে ১২ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা
৮-এ নেমে গিয়েছিল। শম্পা মহান্ত দলে ফেরায় তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯-এ। এরপর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ৪ জন কাউন্সিলর পুরনো দলে ফিরে যান। সংখ্যা দাঁড়ায় ১৩ তে। কংগ্রেস
কাউন্সিলরও তৃণমূলকে সমর্থন করায় সংখ্যাটা এখন ১৪। অন্যদিকে বিজেপির তরফে রয়েছেন ৭ জন কাউন্সিলর। বাকি এক সিপিএম কাউন্সিলর আগের ভোটাভুটির দিন হাজির ছিলেন না। এবারও তিনি হাজির থাকবেন না বলে জানা গিয়েছে সিপিএম সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+