উদয়ন ত্রিকোণ প্রেমের তত্ত্বে অনড় থাকলেও, আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডের মোটিভ টাকার নেশাই

যতই ত্রিকোণ প্রেমের তত্ত্ব খাড়া করুক উদয়ন, পুলিশ একপ্রকার নিশ্চিত আকাঙ্ক্ষা খুনের মোটিভ টাকাই। টাকার কারণেই আকাঙ্ক্ষাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে উদয়ন।

বাঁকুড়া, ১৪ ফেব্রুয়ারি : যতই ত্রিকোণ প্রেমের তত্ত্ব খাড়া করুক উদয়ন, পুলিশ একপ্রকার নিশ্চিত আকাঙ্ক্ষা খুনের মোটিভ টাকাই। টাকার কারণেই আকাঙ্ক্ষাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে উদয়ন। আকাঙ্ক্ষা হত্যার তদন্ত প্রায় গুটিয়ে এনেছে পুলিশ। মঙ্গলবারের মধ্যেই এই হত্যাকাণ্ডের কিনারা করে ফেলতে চাইছে তারা। আগামীকাল অর্থাৎ বুধবার ফের সিরিয়াল কিলার উদয়নকে তোলা হবে আদালতে।[আকাঙ্ক্ষা হত্যাকাণ্ড : একাধিক বিয়ে উদয়নের? দুই বান্ধবীরও খোঁজ মিলছে না]

আকাঙ্ক্ষা শর্মা হত্যার তদন্ত নেমে পুলিশ উদয়নকে জেরা করে ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ এই মর্মে উপনীত হয়েছে যে, টাকার নেশাতেই খুন আকাঙ্ক্ষা। বাবা-মা হোক বা প্রেমিকা, ভালোবাসা উদয়নের মতো সাইকো কিলারের কাছে গৌন। টাকার কারণেই সে খুনের ধারাবাহিকতা চালিয়ে যায়। একে একে বাবা-মা ও প্রেমিকাকে খুন করে সে।[ফেসবুকে 'রূপকথার সাম্রাজ্য' গড়েছিল সিরিয়াল কিলার উদয়ন দাস!]

উদয়ন ত্রিকোণ প্রেমের তত্ত্বে অনড় থাকলেও, আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডের মোটিভ টাকার নেশাই

আকাঙ্ক্ষা হত্যার জাল গুটিয়ে আনলেও, উদয়নের যে দুই ঘনিষ্ঠ বান্ধবীর খোঁজ ল্যাপটপ থেকে পেয়েছেন তদন্তকারীরা, তাদের খোঁজ এখনও অধরা। বাঁকুড়া পুলিশের তদন্ত শেষ হলেই ট্রানজিট রিমান্ডে ভোপাল পুলিশ উদয়নকে নিজেদের হেফাজতে নিয়ে যাবে। তাঁরা বাবা-মাকে খুনের ঘটনায় জেরা করবে উদয়নকে।[আমেরিকান সিনেমা 'ডেভিলস নট'-এর অনুকরণে আকাঙ্ক্ষা খুনের ছক উদয়নের!]

এদিকে বাঁকুড়া পুলিশ মনে করছে, আকাঙ্ক্ষাকে খুন করে বিকাশকে ফাঁসানোর ছক কষেছিল উদয়ন। তা সফল না হওয়ায় পরে দেহ লোপাট করে দেয় সে। পুলিশকে উদয়ন জানিয়েছে, বিকাশ খুন করে আকাঙ্ক্ষাকেষ সে শুধু দেহ লোপাট করেছে। পাটনার বিকাশ, ভোপালের পূজা ও জয়শ্রীরর খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ। তাদের পেলে আকাঙ্ক্ষা হত্যার তদন্তে ইতি টানা অনেক সহজ হবে।[শরীরে নখের আঁচড়ই ধরিয়ে দিল সোনারপুরে মাধ্যমিকের ছাত্রী ধর্ষণ-খুনে অভিযুক্তকে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+