নওশাদকে সমর্থন নয়, বিজেপি প্রার্থী দিয়ে অভিষেককে হারাবে, সাফ জানালেন শুভেন্দু

নওশাদ সিদ্দিকীকে কখনওই সমর্থন করা হবে না। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি নিজে প্রার্থী দেবে। পরিষ্কার এই কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে পারেন। এই জল্পনা বেশ কয়েকদিন ধরে চলছে। নওশাদকে সমস্ত দল কি সমর্থন করবে? এই প্রশ্ন উঠেছিল।

গতকাল মঙ্গলবার মহম্মদ সেলিম জানিয়েছিলেন, মানুষ চাইলে সমস্ত দল চাইলে, সিপিএম নওশাদ সিদ্দিকীকে সমর্থন করবে। তখনই সমস্ত বিরোধী দলের ঐক্য হওয়ার প্রসঙ্গটি সামনে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে সিপিএম বিজেপি কি একসঙ্গে আইএসএফকে সমর্থন করবে? এই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছিল। সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

Subhendu Adhikari

তবে দরাজ হাতে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সার্টিফিকেট দিয়েছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্য নওশাদ সিদ্দিকী সব সময় মুখিয়ে থাকেন। বিধানসভার মধ্যেও সিদ্দিকীর ভূমিকা অত্যন্ত প্রশংসাযোগ্য। এই কথা পরিষ্কার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজেরা প্রার্থী দেবে। তাদের ওই কেন্দ্রে লোকবল রয়েছে। ভোটারের সংখ্যাও যথেষ্ট বেশি। আইএসএফকে কোনওভাবেই সমর্থন করা হবে না। বিজেপি একা লড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার কেন্দ্রে হারাবে। পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে নওশাদ সিদ্দিকীকে সমর্থনের বিষয়টিতে জল ঢেলে দিলেন শুভেন্দু।

২০১৯ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। অভিষেক পেয়েছিলেন ৭ লক্ষ ৯১ হাজারের বেশি ভোট। বিজেপির প্রার্থী পেয়েছিলেন ৪ লক্ষ ৭০ হাজারের বেশি ভোট। তথ্য বলছে, এই কেন্দ্রে ৫৩ শতাংশের বেশি মানুষ সংখ্যালঘু। সেই ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই কার্যত গিয়েছে।

এখন থেকেই ওই কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। ফলে যে কোনও উপায়ে তৃণমূল জেতার জন্য মরিয়া হয়ে উঠবে। এমনই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি একা লড়ে কতটা ভোট ব্যাঙ্ককে জেতার জায়গায় নিয়ে যেতে পারে। সেই প্রশ্নও থাকছে।

নওশাদ সিদ্দিকীকে তৃণমূল বিরোধিতার জন্য দরাজ হাতে সার্টিফিকেট দিয়েছেন শুভেন্দু অধিকারী। আদর্শগত পার্থক্য তাদের মধ্যে রয়েছে। বিধানসভার ভিতর নওশাদের ভূমিকাকে বিজেপি যথেষ্ট সাধুবাদ জানায়। বিজেপির পক্ষ থেকে বিধানসভায় বক্তব্য রাখার সময় নওশাদকে দেওয়া হয়। একথাও জানিয়েছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+