বিরোধী ঐক্য ভাঙতে পারবে না কেউ, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা ১৬ দল : সীতারাম

বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। কোনও কিছুতেই এই ঐক্য ভাঙতে দিলে হবে না। ১৬টি বিরোধী দলের ঐক্য বজায় রেখেই নোট ইস্যুতে লড়াই চলবে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে।

কলকাতা, ২৭ ডিসেম্বর : একদিন আগেই কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার তিনিই জানিয়ে দিলেন, বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। কোনও কিছুতেই এই ঐক্য ভাঙতে দিলে হবে না। ১৬টি বিরোধী দলের ঐক্য বজায় রেখেই নোট ইস্যুতে লড়াই চলবে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে।

এদিন ধূলাগড়ে শান্তি রক্ষার দাবিতে একটি জনসভা করেন সীতারাম ইয়েচুরি। বামফ্রন্টের ডাকে এই শান্তি-সভায় মূল বক্তা ছিলেন তিনিই। এলাকায় শান্তি স্থাপনের আর্জি জানানোর পাশাপাশি নোট সঙ্কটে দেশের অসহনীয় পরিস্থিতি নিয়েও তিনি মুখ খোলেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংসদে ১৬ দলের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে। এদিনের বৈঠকে ক'টা দল এল, কোন দল এল, কোন দল এল না, তা দিয়ে বিচার হবে না বিরোধী ঐক্যের। বিরোধী ঐক্য অটুটই রয়েছে। আর তা অটুট রাখতে হবে।

বিরোধী ঐক্য ভাঙতে পারবে না কেউ, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা ১৬ দল : সীতারাম

উল্লেখ্য কংগ্রেসের ডাকা বৈঠক বয়কট করে সিপিএম। এই বৈঠক বিরোধী ঐক্যকে এগিয়ে নিয়ে যাবে না বলে গতকাল মন্তব্য করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাই এই বৈঠকে যোগ দেওয়ার পিছনে কোনও যৌক্তিকতা নেই বলে মতপোষণ করেন তিনি। আজই তাঁর মুখে বিরোধী ঐক্যের কথা। তাহলে কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়াতেই সিপিএমের এই পিছু হটা? প্রশ্ন কিন্তু রয়েই যায়।

সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি স্পষ্ট করে দেন, আলোচনা ছাড়াই বৈঠক ডাকা হয়েছে। তাঁরা সম্পূর্ণ ধোঁয়াশায় ছিলেন এই বৈঠক নিয়ে। তাই কংগ্রেসের ডাকা বিরোধীদের দলগুলির বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সিপিএম। শুধু সিপিএমই নয়, অনেক বিরোধী দলই এই বৈঠকে অংশ নেয়নি। ১৬ বিরোধী দলের মধ্যে মাত্র আটটি দল অংশ নেয় এদিনের বৈঠকে। যে সমস্ত দল আসতে পারেনি, তাঁদের না আসার পিছনে অন্য সমীকরণও রয়েছে বলে মনে করছে এই বৈঠকের হোতা কংগ্রেস। তাদের সঙ্গে আলাদা কথা বলা হবে বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।

সিপিএম সাধারণ সম্পাদক এদিন আবার বলেন, সংসদে তাঁরা সমস্ত বিরোধী দলের সঙ্গে এককাট্টা লড়াই চালাবে। কিন্তু সংসদের বাইরে তাঁরা পৃথক আন্দোলন গড়ে তুলবেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু নৈতিকভাবে বিরোধীরা এই নোট দুর্ভোগের বিরুদ্ধে এককাট্টাই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+