তাঁর জায়গা কেউ নিতে পারবে না, নিজের জায়গাতেই আছেন দিলীপ ঘোষ, দাবি করলেন নিজেই
কিছুটা কি অভিমান কমেছে দিলীপ ঘোষের? না কী অভিমান একই জায়গায় রয়েছে? অমিত শাহ ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন। দলের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানাতে দিলীপ ঘোষ পৌঁছে যান। তাঁদের মধ্যে সামান্য কথা হয়েছে বলে খবর। তাহলে কি কিছুটা অভিমানের জায়গা কেটেছে দিলীপ ঘোষের?
তবে দিলীপ ঘোষ নিজে যা বলছেন তাতে এখনও যথেষ্ট প্রশ্ন থাকছে। তাঁর জায়গা কেউ নিতে পারবে না। তিনি তাঁর নিজের জায়গাতেই রয়েছেন। লোকসভা নির্বাচনের আগে এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে সেই অর্থে প্রচারে দিলীপ ঘোষ নেই। নতুন নেতৃত্বদের নিয়ে দলের অন্দরেই বাড়ছে ক্ষোভ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ কলকাতায় আসছেন। রবিবার পর্যন্ত সেই বার্তা তাঁর কাছে ছিলই না। কলকাতায় রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ হয়েছে। সেই মণ্ডপ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। কিন্তু দিলীপ ঘোষ সেখানে মঞ্চে ওঠার আমন্ত্রণ পাননি! একথাও শোনা গিয়েছিল।
বঙ্গ বিজেপি কি তাহলে এই দুঁদে নেতাকে ক্রমশ সরিয়ে ফেলছে? নতুন নেতৃত্ব কি দিলীপ ঘোষকে কোনওভাবেই জায়গা দিতে রাজি নয়? শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতি দেখে দিলীপ ঘোষ কি অভিমানী? তিনি নিজেই কি বঙ্গ রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছিল।
তবে সোমবার বিকেলের পর কিছুটা হলেও দিলীপ ঘোষের মুখে হাসি রয়েছে। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। দুজনের মধ্যে সামান্য আলাপচারিত হয়েছে বলে খবর। রাম মন্দির উদ্বোধন নিয়োগ যথেষ্ট হাসিখুশি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা ধোঁয়াশা তিনি রাখলেন।
দিলীপ ঘোষকে কি আবার রাজ্য নেতৃত্বের সামনের সারিতে নিয়ে আসা হবে? লোকসভা ভোটের আগে খড়গপুরের সাংসদ কি দলে বাড়তি দায়িত্ব পাবেন? এই প্রশ্ন উঠছে। অমিত শাহের ঝটিকা সফরের পর দিলীপ ঘোষ কি কিছুটা মাইলেজ পেলেন? না কি সেই তিমিরাই থাকলেন তিনি?
দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, "দিলীপদার জায়গা কেউ নিতে পারবে না। দিলীপদা তাঁর নিজের জায়গাতেই আছে। দিলীপদা কারো জায়গা নেয় না।" তার মানে কী দল চালানো, ভোট ব্যাঙ্ককে নিজেদের কাছে আনার ক্যারিশ্মা দিলীপ ঘোষের রয়েছে। বর্তমান নেতৃত্ব সেই জায়গা নিতে পারবে না! রাজনৈতিক মহল এই বিষয় নিয়েও চর্চা শুরু করেছে।
দমদম ভারত মাতা পূজন উৎসব কমিটির আগমনী উৎসব। সেই উপলক্ষে দমদমে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সহ-সভাপতি রাজু ববন্দ্যোপাধ্যায়।শারদ উৎসব উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এলাকার গরিব মানুষদের মধ্যে।












Click it and Unblock the Notifications