'উত্তর দেওয়ার দরকার নেই', এবার কি মুখ্যমন্ত্রীর সঙ্গেও সংঘাতে রাজভবন?
রাজভবন ও নবান্ন সংঘাত কি তাহলে আরও চড়ল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজভবন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার তারই পাল্টা মন্তব্য রাজভবন থেকে এল।
নাম না করেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের পালটা দেওয়া হল কলকাতা রাজভবন সূত্রে। ' উত্তর দেওয়ার প্রয়োজন নেই', এই বার্তাই জানালো হল রাজভবন থেকে। এক্স হ্যান্ডেলে একটি বার্তা এদিন রাজভবন থেকে পোস্ট করা হয়েছে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন। তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত দুই বিধায়ককে ঘিরে এখন চর্চা চলছে। নির্বাচনে জেতার পর তাদের এখনও শপথ গ্রহণ অনুষ্ঠান হল না। রাজভবনের সঙ্গে তুমুল সংঘাত দেখা গিয়েছে। রাজ্যপাল চেয়েছিলেন রাজভবনে এসে বিধায়করা শপথ নেবেন।
কিন্তু দুই বিধায়ক তাতে রাজি হননি৷ বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। এই কথা জানানো হয়। এই টানাপোড়েনে তাদের শপথ গ্রহণ হয়নি। দিল্লিতে চলে গিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস। এদিকে গতকাল বিধায়কদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজভবন সম্পর্কে ফের আক্রমণাত্মক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) June 28, 2024
মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বলেন, " ওঁর রাজভবনে কেন যাবেন সবাই? রাজভবনে যা কীর্তি, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন। আমার কাছে অভিযোগও এসেছে।" এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়াও বলেন, " জেতার পর এক মাস ধরে বসে রয়েছেন আমার বিধায়করা। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ নির্বাচিত করেছেন। ওদের শপথ নিতে না দেওয়ার কী অধিকার রয়েছে ওঁর? "
এবার তারই প্রত্যুত্তর দিল রাজভবন? শুক্রবার এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিল কলকাতার রাজভবন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একটি উদ্ধৃতির অংশ তুলে ধরা হয়েছে। লেখা হয়েছে, কোনও মন্ত্রী অথবা পাবলিক অফিসিয়ালের দায়িত্ব জ্ঞানহীন, খারাপ, ঘৃণাযুক্ত মন্তব্য থেকে বিরত থাকা উচিত।
এদিকে মন্ত্রী শশী পাঁজা আজ নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন। রাজভবনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা যেতে দেবেন না। যে ধরনের ঘটনা রাজভবনে ঘটেছে। তারপর তাঁরা সায়ন্তিকাকে সেখানে যেতে দিতে পারেন না। যদিও সায়ন্তিকা সেলফ ডিফেন্স পারেন। হাতের আঙুলে বড় বড় নখও আছে।












Click it and Unblock the Notifications