প্রার্থী তালিকায় নাম নেই, বিজেপি ছাড়তে পারেন রুদ্রনীল ঘোষ?

রুদ্রনীল ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে শুরু হয়েছে সংশয়? দোলের দিন বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন টলিউডের এই অভিনেতা। তাহলে কি বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হল? না কী অন্য কোনও কারণে তিনি গ্রুপগুলি থেকে বেরিয়ে গিয়েছেন? সেই প্রশ্ন উঠেছে।

রুদ্রনীল ঘোষ বঙ্গ বিজেপির এক অন্যতম হেভিওয়েট মুখ। গত দুই-আড়াই বছর ধরে তৃণমূলকে আক্রমণ করার ক্ষেত্রে রুদ্রনীল ঘোষের যথেষ্ট নাম রয়েছে। তিনি বিভিন্ন সময় দীর্ঘ কবিতা রচনা করেছেন। নিজেই সেই সব কবিতা আবৃত্তি করে ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিও অত্যন্ত জনপ্রিয়। ভাইরাল হয় সামাজিক মাধ্যমগুলিতে।

Rudranil Ghosh

সেই রুদ্রনীল ঘোষের তাহলে হল কী? রাজ্যের দ্বিতীয় দফার লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। রুদ্রনীল ঘোষের নাম প্রার্থী তালিকায় নেই। তাহলে কি সে কারণেই রুদ্রনীল কিছুটা থমকে গেলেন? একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে নিলেন নিজেকে?

গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল রুদ্রনীল ঘোষ প্রার্থী হতে পারেন। কলকাতা অথবা দক্ষিণবঙ্গের কোনও আসন থেকে বিজেপি তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করবে। কিন্তু দেখা গেল, তাঁর নাম নেই। এখনও চারটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেওয়া বাকি আছে। সেই কেন্দ্রগুলিতেও রুদ্রনীলের নাম থাকবে কি? তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

প্রার্থী না হওয়ার কারণেই কি একটু একটু করে নিজেকে সরিয়ে নেওয়া? রুদ্রনীল কি বিজেপির সঙ্গ ত্যাগ করতে পারেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তেমন কোনও বার্তা টলিউড অভিনেতা দেননি। তিনি জানিয়েছেন, প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গিয়েছিল। একই ভিডিও অনেক গ্রুপের মাধ্যমে আসতে শুরু করে।

সেই কারণেই বেশ কিছু গ্রুপ থেকে তিনি বেরিয়ে এসেছেন। দোলের দিন তিনি ফাঁকা ছিলেন। তখনই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের গুরুত্বপূর্ণ গ্রুপগুলিতে তিনি রয়েছেন একইভাবে। রুদ্রনীল ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন! একসঙ্গে এতগুলি গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিলেন কেন? তাই নিয়ে চর্চা থাকছেই।

রুদ্রনীল ঘোষ প্রার্থী হতে পারেন। এমন কথা শোনা যাচ্ছিল। রুদ্রনীলের ঘনিষ্ঠ মহলেও যথেষ্ট চর্চা হচ্ছিল এই নিয়ে। সে কারণে প্রার্থী না হতে পেরে কিছুটা আশাভঙ্গ হয়েছে অভিনেতার। এমন কথা প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। তিনি কি দল ছেড়ে দিতে পারেন? সেই প্রশ্ন উঠছে।

এক সময় ভবানীপুর কেন্দ্রে বিজেপির টিকিটে তিনি লড়েছিলেন। সেই লড়াই যথেষ্ট কঠিন ছিল। তাতে কোনও সন্দেহ নেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রুদ্রনীল তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন। বিজেপিতে আসেন। তাহলে কি এবার অন্য কোনও সিদ্ধান্ত? যদিও দলত্যাগ করার বিষয় নিয়ে বার্তা দেননি তিনি। বিজেপিতে আছেন, জানাচ্ছেন রুদ্রনীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+