তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে! আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে কতটা পারদ পতন, কী বলছে আবহাওয়া দফতর

তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে! আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে কতটা পারদ পতন, কী বলছে আবহাওয়া দফতর

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় পরিষ্কার আকাশ। বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কোথাও তেমন হেরফের হয়নি। আবহাওয়া (weather) দফতরের তরফে আপাতত আকাশ পরিষ্কার থাকার বার্তা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক তাপমাত্রা (temperature) কম থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ নভেম্বর শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৯ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আপাতত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবারের থেকে এই তাপমাত্রা সামান্যই বেড়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭. ৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল ১৪.৪ (১২.৬)
বহরমপুর ১৬ (১৭)
বাঁকুড়া ১৫.৩ (১৫)
বর্ধমান ১৫ (১৭)
কোচবিহার ১৫.১ (১৫.১)
দার্জিলিং ৭.২ (৮.২)
কালিম্পং ১২.৮ (১২.৮)
দিঘা ১৭ (১৬.৩)
কলকাতা ১৭.৯ (১৭.৬ )
দমদম ১৭.৫ (১৮.৪)
কৃষ্ণনগর ১৬.৪ (১৭)
মালদহ ১৯ (১৮.৪)
মেদিনীপুর ১৬.৭ (১৭.১)
শিলিগুড়ি ১৬.৬ (১৬.২)
শ্রীনিকেতন ১৪.২ (১৪.২)
সুন্দরবন ১৯.৫ (১৯.৫)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (২৯.৩)
বহরমপুর (৩০.২)
বাঁকুড়া (২৯.৮)
বর্ধমান (২৭.৮)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (২১.৫)
দিঘা (৩০)
কলকাতা (২৯.৬)
দমদম (২৯.৩)
কৃষ্ণনগর (২৯)
মালদহ (২৯)
মেদিনীপুর (২৯.৪)
শিলিগুড়ি (৩১.২)
শ্রীনিকেতন (২৭.৮)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+