বাড়ছে না বাসভাড়া, দাবি খারজি করে জানালেন মদন মিত্র
ডিজেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় বাসভাড়া বাড়াতে বারবার আর্জি জানিয়েছিলেন বাস মালিকরা। রাজ্য সরকার বলেছিল, লোকসভা ভোট মিটে যাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। কিন্তু আশায় আশায় থাকলেও বাস মালিকদের ভাগ্যে শিকে ছিঁড়ল না।
বাস মালিকরা জানান, ১৫ জুন পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ভাবা হয়েছে। স্মারকলিপি দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে ভাবতে কিছুদিন সময় দেওয়া হবে। তার পরও যদি সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় থাকে, তা হলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার জোর করে ধর্মঘট তুলে দিয়েছে এর আগে। আমরা আবার ধর্মঘটে যাব কি না, সেটা সময়ই বলবে। কিন্তু যদি ধর্মঘট না ডেকে রাস্তা থেকে সব বাস তুলে নিই, তা হলেও রাজ্য সরকার কিছু করতে পারবে না।"
কিন্তু বাস মালিকদের চাপের মুখে রাজ্য সরকার কিছুতেই নতিস্বীকার করতে রাজি নয়। পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেছেন, "ডিজেলের দাম বাড়ার বাস চালিয়ে লাভ হচ্ছে না জানি। কিন্তু গরিব মানুষের কথা মাথায় রেখে বাস মালিকদের উচিত পরিষেবা চালু রাখা। ওঁদের অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে ক্ষতির পরিমাণ কমানোর কথা ভাবা হচ্ছে।" তাঁর ব্যাখ্যা, সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি এবং সিটিসি-কে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার প্রতি বছর ৭০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। বাসভাড়া বাড়ালে এই সরকারি সংস্থাগুলিও চাঙ্গা হবে। তবুও আমজনতার কথা মাথায় রেখে ভাড়া বাড়ানোর অনুমতি দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বেসরকারি বাসে একতরফাভাবে ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া 'অনৈতিক' হবে।
ওয়াকিবহাল মহলের মতে, সামনেই ১৭টি পুরসভায় ভোট রয়েছে। তাই রাজনীতিক কারণেই বাসভাড়া বাড়ানোর অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। কারণ তাতে শহুরে জনমত তৃণমূল কংগ্রেসের বিপক্ষে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়













Click it and Unblock the Notifications