তিন জেলা দৈনিক সংক্রমণ শূন্য একুশে পা দিতেই! করোনায় স্বস্তির বার্তা বাংলায়
বাংলায় স্বস্তি ফিরছে করোনায়। তিন জেলা দৈনিক করোনা শূন্য হল সোমবার। এদিন স্বাস্থ্য বুলেটিনে দেখা গিয়েছে, করোনার কোনও সংক্রমণ ধরা পড়েনি তিন জেলা।
বাংলায় স্বস্তি ফিরছে করোনায়। তিন জেলা দৈনিক করোনা শূন্য হল সোমবার। এদিন স্বাস্থ্য বুলেটিনে দেখা গিয়েছে, করোনার কোনও সংক্রমণ ধরা পড়েনি তিন জেলা। দীর্ঘদিন পর নতুন বছরের শুরুতে কোন জেলায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল না ২৪ ঘণ্টায়। আবার একইসঙ্গে তিন জেলা করোনা শূন্য থাকল সোমবার।

করোনার দৈনিক বুলেটিনে দেখা গিয়েছে, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং ঝাড়গ্রামে কোনও আক্রান্তের খবর নেই। এই তিন জেলাতেই করোনা সংক্রমণ সবথেকে কম ছিল। সবথেকে কম করোনা আক্রান্ত ছিল কালিম্পংয়ে। কালিম্পংয়ে মোট করোনা আক্রান্ত ২১৭৪। তার মধ্যে ২১১১ জন করোনা মুক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪ জনের। আর সক্রিয় রয়েছেন মাত্র ৩৯ জন।
এরপর রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে মোট করোনা আক্রান্ত ২৯৭৬ জন। তার মধ্যে করোনা মুক্ত হয়ে গিয়েছেন ২৯৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। ২৩ জন করোনা সক্রিয় রয়েছেন জেলায়। এদজিন দু-জন করোনাজয়ী হয়েছেন। এখন দেখার কালিম্পং না কি ঝাড়গ্রাম- কোন জেলা আগে করোনামুক্ত হয়।
কালিম্পং ও ঝাড়গ্রাম ছাড়া এদিন করোনা শূন্য জেলা হল উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত মোট ৬৪৭৪ জন। করোনা মুক্ত হয়েছেন ৬২৬৪ জন। মৃত্যু হয়েছে ৭২ জনের। এখনও করোনা সক্রিয় রয়েছেন ১৩৮ জন। এদিন ১৯ জন ছাড়া পেয়েছেন।
মোট আক্রান্ত হয়েছেন- আলিপুরদুয়ারে ৭৬৫১, কোচবিহারে ১১৬৯৬, দার্জিলিংয়ে ১৭৯২৩, কালিম্পংয়ে ২১৭৪, জলপাইগুড়িতে ১৪৪২৯, উত্তর দিনাজপুরে ৬৪৭৪, দক্ষিণ দিনাজপুরে ৮০৯৯, মালদহে ১২৫১৩, মুর্শিদাবাদে ১১৯৯৬, নদিয়ায় ২১৮৭১, বীরভূমে ৯৬৮৮, পুরুলিয়ায় ৬৯৯০, বাঁকুড়ায় ১১৪৪৬, ঝাড়গ্রামে ২৯৭৬, পশ্চিম মেদিনীপুরে ১৯৯১৮, পূর্ব মেদিনীপুরে ২০২৩১, পূর্ব বর্ধমানে ১২৩৫৪, পশ্চিম বর্ধমানে ১৫৬২৬ জন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications