দৈনিক সংক্রমণশূন্য দুই জেলা! কলকাতা-উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সব জেলা পাঁচের নিচে
কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ নামল ৪০-এর নিচে। বাংলার দুটি জেলায় দৈনিক সংক্রমণ শূন্য। আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামে একজনও সংক্রমিত হয়নি গত ২৪ ঘণ্টায়।
কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ নামল ৪০-এর নিচে। বাংলার দুটি জেলায় দৈনিক সংক্রমণ শূন্য। আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামে একজনও সংক্রমিত হয়নি গত ২৪ ঘণ্টায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ছ-জনের নিচে দৈনিক সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১১৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৩। উত্তর ২৪ পরগনায় ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমেছে অনেকটাই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৮১ জন। এদিন কোনও মৃত্যু নেই। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৮৯। এদিন মৃতের সংখ্যা বেড়েছে ১ জন।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৮২১৩। শুধু এদিনই কলকাতায় ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৮১ জনের। এদিন কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৪০০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৩০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫০ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২২১৭০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৮৯ জনের। এদিন মৃত্যু ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৮৬১০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৭১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮২ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭০৪৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫৫৯৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ২৯৪৯৬ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৭০১, কোচবিহারে ১১৮২৪, দার্জিলিংয়ে ১৮৩৫৬, কালিম্পংয়ে ২২২৯, জলপাইগুড়িতে ১৪৬৫৮, উত্তর দিনাজপুরে ৬৬৪১, দক্ষিণ দিনাজপুরে ৮১৬৭, মালদহে ১২৬৬৪, মুর্শিদাবাদে ১২২৭৩, নদিয়ায় ২২৫৬৪, বীরভূমে ৯৯৯৫, পুরুলিয়ায় ৭১৯৭, বাঁকুড়ায় ১১৮৮১, ঝাড়গ্রামে ৩০৪১, পশ্চিম মেদিনীপুরে ২০১৮৭, পূর্ব মেদিনীপুরে ২০৬৩২, পূর্ব বর্ধমানে ১২৬৩৫, পশ্চিম বর্ধমানে ১৬২৬০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications