শুভেন্দুর বিরুদ্ধে জমা পড়ল অনাস্থা প্রস্তাব! চাপ বাড়াতে কৌশলী চাল তৃণমূলের

শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়ানোর চেষ্টা শাসকদল তৃণমূলের। গত কয়েকদিন আগেই সমবায় ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নাম না করে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ সানিয়েছিলেন তিনি।

শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়ানোর চেষ্টা শাসকদল তৃণমূলের। গত কয়েকদিন আগেই সমবায় ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নাম না করে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ সানিয়েছিলেন তিনি। সেখানে ভুতেদের অ্যাকাউন্ট রয়েছে বলেও তোপ দেগেছিলেন তিনি। কার্যত বিতর্ক তৈরি হলেও কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে এখনও রয়েছেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে লাগাতার শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় শাসকদল তৃণমূল।

অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব জমা

অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব জমা

সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে সরাতে এবার আরও এক কৌসুলি পদক্ষেপ তৃণমূলের! বিরোধী দলনেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন ব্যাঙ্কের ডিরেক্টররা। প্রাথমিক ভাবে ডিরেক্টররা এই অনাস্থা প্রস্তাব আনলেও এর পিছনে তৃণমূল আছে বলে মনে করা হচ্ছে। অনাস্থা প্রস্তাবেই জরুরি সভা ডাকার দাবি তোলা হয়েছে। ব্যাঙ্কের ডিরেক্টররা এই জরুরি সভার বৈঠক ডেকেছেন। আর সেই বৈঠক থেকেই সম্ভবত শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। বৈঠক হলে সেখানে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিও হতে পারে।

ব্যাপক দুর্নীতির অভিযোগ

ব্যাপক দুর্নীতির অভিযোগ

কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ! কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। আর এক অভিযোগে নাম জড়িয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কাঁথি সমবায় ব্যাঙ্কের এখনও চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ছোট ভাই সৌমেন্দুও। এই সমস্ত সমবায় ব্যাঙ্কগুলিতে ব্যাপকভাবে স্বজন পোষণ এবং দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগে একাধিকবার সরর হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। এবার আরও একধাপ এগিয়ে শুভেন্দুকে সরাতে অনাস্থা আনার পথে ডিরেক্টররা। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এক শেয়ার হোল্ডার এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্ত করছে পুলিশ।

মুখ খুলেছেন মমতা!

মুখ খুলেছেন মমতা!

সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। আর সেই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাপক দুর্নীতি হয়েছে। গত কয়েকদিন আগে এই বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন দেখছি তদন্তের আগেও রিট পিটিশন হয়ে যাচ্ছে আদালতে। তদন্ত ঠেকাতে এই কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর তোপ, রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট না হয়। এত ভয় কিসের?। তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে তাঁদের কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানের। এক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের! তাঁর মতে পর্দাকা পিছেমে ক্যায়া হে জানা দরকার! শুধু তাই নয় সমবায় ব্যাঙ্কে অনেক ভুতেদের অ্যাকাউন্ট আছে! সেগুলি জানা দরকার বলেও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+