West Bengal Weather Update: শনিবার সকাল হতেই দেখা মিলল সূর্যের, দুর্যোগ কেটে গেল নাকি...রইল আপডেট
West Bengal Weather Update: কাটল দুর্যোগের কালো মেঘ! দেখা মিলল সূর্যের। বড় বদল আবহাওয়ায়। গত দুদিন সাইক্লোন দানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢাকা ছিল। দেখা মেলেনি সূর্যেরও। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই মেঘ সরিয়ে দেখা দিল সূর্য। শনিবার সকাল থেকে একেবারে ঝকঝকে আকাশ। দেখা নেই কালো মেঘেরও। তবে একটা ঠাণ্ডা ঠাণ্ডা ভাব রয়েছে। যা শরীরে শিহরণ ধরাচ্ছে।
কিন্তু কী বলছে আবহাওয়া দফতর? তাহলে কেটে গিয়েছে সাইক্লোন দানার প্রভাব? শুক্রবার সকালেই ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়। কিন্তু এই ঝড়ের প্রভাব তেমনটা পড়েনি কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal Weather Update) । তবে মেদিনীপুরে এর ক্ষয়ক্ষতি অনেক বেশি।

তবে প্রভাব না পড়লে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ একাধিক জেলা। তবে শুক্রবার রাত থেকেই আবহাওয়ার বদল ঘটে। সেই মতো কমতে শুরু করে বৃষ্টিও। তবে রোদের দেখা মিললেও আজ শনিবার বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
তবে কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর আশেপাশের প্রায় ২০০ কিমি এলাকা জুড়ে একটা প্রভাব থাকে। আর সেই কারণে রোহ উঠলেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টি আজ হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
একই সঙ্গে দক্ষিণবঙ্গেরও বাকি জেলাতেও আজ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টি নয়, স্থানীয় ভাবে তৈরি হওয়া মেঘের কারনেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত দুর্যোগের আর কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও।
West Bengal Weather Update: জলমগ্ন বহু জেলা -
প্রবল বৃষ্টির কারনে শুক্রবারই কলকাতা সহ একাধিক জেলায় ব্যাপক জল জমে যায়। কিন্তু এখনও সেই জল নামেনি। কলকাতার বিভিন্ন অংশ তো বটেই, মেদিনীপুর জেলার, আনন্দপুর থানার কুরুরিয়া, আসকান্দা, বসন্তপুর পাঁচখুরি, চন্দ্রকোনার কুঁয়াপুর, মহোবনি বদরা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। চন্দ্রকোনা মেদিনীপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের কড়ুরিয়া এলাকায় জল ওঠায় চরম যাতায়াতের সমস্যায় পড়েছেন, পথ চলতি মানুষজন। বিঘের পর বিষে কৃষি জমি জলের তলায়।












Click it and Unblock the Notifications