মমতার অনুপস্থিতিতে অস্থায়ী মুখ্যমন্ত্রী কেউ নয়, ব্রাত্য পার্থও

পাত্ত
কলকাতা, ১৪ অগস্ট: প্রথা মানতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পাঁচদিনের সিঙ্গাপুর সফরে যাওয়ার আগে কাউকে অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন না। চার-পাঁচজন আস্থাভাজন মন্ত্রীই প্রশাসন চালাবেন। কোনও সমস্যা হলে সরাসরি ফোন করা যাবে মমতা বন্দ্য়োপাধ্যায়কে।

১৭ থেকে ২১ অগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ টানাই এই সফরের উদ্দেশ্য। প্রথা হল, যখন মুখ্যমন্ত্রী বিদেশে থাকেন, তখন কোনও প্রবীণ মন্ত্রীকে অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে যান। সেই হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের এই দায়িত্ব পাওয়ার কথা। বামফ্রন্ট জমানাতে যখন জ্যোতি বসু বাইরে যেতেন, তখন তাঁর জায়গায় অস্থায়ী দায়িত্ব পালন করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিংবা মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন বুদ্ধবাবু বিদেশযাত্রা করতেন, তখন মহম্মদ আমিন অস্থায়ী দায়িত্বভার নিতেন। কিন্তু ঠিক হয়েছে, এ বার পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র প্রমুখ মিলেমিশে প্রশাসন চালাবেন।

ওয়াকিবহাল মহলের মতে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরোধী অনেকে মন্ত্রীসভায় আছেন। সুতরাং পার্থবাবুকে অস্থায়ী মুখ্যমন্ত্রী করা হলে গোষ্ঠীকোন্দল বাড়ত!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+