কাল দুপুর পর্যন্ত ব্যবস্থা নয় তাপস পালের বিরুদ্ধে, বলল হাই কোর্ট

তাপস
কলকাতা, ৩০ জুলাই: সাময়িক স্বস্তি পেলেন তাপস পাল। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। কালকে দুপুর দু'টোয় আবেদনের পরবর্তী শুনানি হবে। তার পরই স্থির হবে পরবর্তী পদক্ষেপ।

নদীয়ার নাকাশিপাড়ায় চৌমুহা গ্রামে একটি দলীয় সভায় গত ১৪ জুন বিরোধীদের উদ্দেশে হুমকি দিয়েছিলেন তাপস পাল। বলেছিলেন, দলের ছেলেদের ঢুকিয়ে দেবেন বিরোধীদের ঘরে, তারা মেয়েদের ধর্ষণ করে চলে যাবে। সিপিএম, বিজেপি-র লোকেদের খুন করারও হুমকি দেন। এ নিয়ে নাকাশিপাড়া থানায় বিজেপির তরফে নালিশ করা হলেও পুলিশ এফআইআর করেনি। ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। তাই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন জনৈক আইনজীবী। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি উঠেছিল। গত সোমবার শুনানি শেষে বিচারপতি সিআইডিকে এর তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, নাকাশিপাড়া থানা ৭২ ঘণ্টায় এফআইআর রুজু করে মামলা শুরু করতে হবে। সেই মামলা হস্তান্তর করতে হবে সিআইডিকে। পয়লা সেপ্টেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা হবে।

বিচারপতি দীপঙ্কর দত্তের এই নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রাজ্য সরকার। আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, তাঁরা পাল্টা আপিল করবেন। এ দিন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আপিল মামলাটি ওঠে। কিন্তু বিচারপতি বলেন, পুলিশি নিষ্ক্রিয়তা-সংক্রান্ত মামলা বিচারের এক্তিয়ার তাঁর নেই। তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন। 'রেফার' করেন বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চে। সব পক্ষের সওয়াল জবাব শোনার বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী আগামীকাল দুপুর দু'টো পর্যন্ত রায়দান স্থগিত রাখেন। এই সময়ে পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না বলে জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+