Vande Bharat Express Train: নিউ জলপাইগুড়ি থেকে আগরতলা ছুটবে বন্দে ভারত স্লিপার! আশার আলো দেখছেন যাত্রীরা

Vande Bharat Express Train: খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরার মাটিতেই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat in Tripura)। আগামী অর্থ বছরে দেশের আরও বেশ কয়েকটি রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি 'সেমি বুলেট' চালানোর পরিকল্পনা আছে নরেন্দ্র মোদী সরকারের।

চেয়ার কার ভার্সন নয়, স্লিপার ভার্সনও প্রকাশ্যে আনা হতে পারে। বেশ কয়েকটি রাজ্যের উপর দিয়ে ছুটতে পারে এই ট্রেন (Vande Bharat Express Train) । সেই তালিকায় শোনা যাচ্ছে ত্রিপুরার নামও থাকতে পারে। আর তা পেলে বাংলার প্রায় প্রতিবেশী এই রাজ্যের ট্রেন যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: গুয়াহাটি-আগরতলা বন্দে ভারত এক্সপ্রেস

দেশের প্রায় সব রাজ্যের উপর দিয়েই এখন বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) চলছে। বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত 'সেমি বুলেট' চালানো হচ্ছে। কিন্তু এই ট্রেন পাওয়ার ক্ষেত্রে এখনও ব্রাত্য ত্রিপুরা।

এই অবস্থায় গত কয়েজদিন আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। যেখানে উত্তর-পূর্ব রাজ্যের ট্রেন যোগাযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমনকী অসমের গুয়াহাটি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বন্দে ভারত চালানোর দাবি জানিয়েছেন। জানা গিয়েছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে সবুজ সঙ্কেত দিয়েছেন রেলমন্ত্রী।

Vande Bharat Express Train: বাংলা থেকে ছুটবে?

দীর্ঘ সময় ধরেই জল্পনা আছে যে ত্রিপুরাতেও বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হতে পারে। সেই অনুযায়ী পরিকাঠামো উন্নয়নের কাজও করা হচ্ছে রেলের তরফে। গুঞ্জন আছে যে নিউ জলপাইগুড়ি থেকে যে ট্রেন অসমের গুয়াহাটি পর্যন্ত চলছে সেটিকে ত্রিপুরা পর্যন্ত চালানো হতে পারে। এতে যাত্রী ভিড় আরও বাড়বে বলে মনে করছেন রেল আধিকারিকরা। একই সঙ্গে বদল করা হতে পারে ট্রেনের ভেরিয়েন্টও।

বর্তমানে এনজেপি-গুয়াহাটি রুটে চেয়ার কার ভেরিয়েন্ট চলছে। সেটি বদলে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রথমে পরিকাঠামো উন্নতিতেই বেশি নজর দিতে চাইছে রেল।

Vande Bharat Express Train: ট্রায়াল রানে সফল

গত জানুয়ারি মাস ধরে বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়ান রান চালিয়েছে ভারতীয় রেল। একাধিক গতিতে চলেছে পরীক্ষা। এমনকী সর্বোচ্চ ঘণ্টায় ১৮০ কিমি বেগে বন্দে ভারতের স্লিপার ভেরিয়েন্ট ট্রেনটিকে ছোটানো হয়। সবেতেই সফল সেটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+