দিনহাটায় অশান্তির মূল পাণ্ডা উদয়ন, ভোটের দিন তৃণমূল নেতাকে ঘরবন্দি করার আর্জি নিয়ে কমিশনে নিশীথ
আগামী ১৯ তারিখ লোকসভার প্রথম দফার নির্বাচন। তারপরে ২৬ তারিখ দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচন। কিন্তু তার আগেই দিনহাটাকে নিয়ে অশান্তির সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক।
আর নিশীথের সঙ্গে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর যাকে বলে সাপে নেউলে সম্পর্ক। একে অপরের উপর হামলা চালাতে বিন্দু মাত্র বিলম্ব করে না। কয়েকদিন আগেই নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল উদয়ন গুহর অনুগামীেদর বিরুদ্ধে। তাই নিয়ে হুলুস্থূল দশা দিনাহাটায়।

এবার ভোটের দিন উদয়ন গুহর গতিবিধিতে রাশ টানতে নির্বাচন কমিশনে আর্জি জানালেন নিশীথ প্রামাণিক। তিনি অভিযোগ করেছেন দিনহাটায় যে অশান্তি হয়ে চলেছে তা উদয়ন গুহর কারণেই হয়ে চলেছে। উদয়নের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে হিংসা ছড়ানোর অভিযোগও রয়েছে সেকারণে ভোটের দিন উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ করলে অশান্তি কমানো যাবে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী।
দিনহাটায় নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারি উদয়ন গুহকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন গুহ। কিন্তু বিজেপি দরজা বন্ধ করে দিয়েছে। যদিও শুভেন্দুর বক্তব্যকে মিথ্যে বলে দাবি করেছিলেন তিনি। এদিকে লোকসভা ভোটে দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহ যে অশান্তি তৈরি করতে পারে তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।
সেকারণে আগে থেকেই তৎপর হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ প্রামাণিক। কমিশনের কাছে তিনি আবেদন করেছেন ভোটের দিন যেন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। তিনি কমিশনের কাছে অভিযোগ করেছেন উদয়ন গুণ্ডামির পান্ডা এবং তিনি একাধিকবার হামলা চালিয়েছেন তাঁর উপরে। মুখ্য নির্বাচনী আধিকারীক, রিটার্নিং অফিসারের কাছে এই নিয়ে আবেদন করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসাতেও উদয়ন গুহ জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে নিশীথ এই অভিযোগ হারার ভয়ে করছেন বলে পাল্টা নিশানা করেছেন উদয়ন গুহ। তিনি বলেছেন ওরা হারবে জেনেই তাঁকে ঘরবন্দি করার চেষ্টা করছে। কিন্তু তাতে জেতা যাবে না। মানুষ ওদেরই ঘরবন্দি করবেন বলে পাল্টা নিশানা করেছেন উদয়ন। এবং কমিশন যদি তাঁকে ঘরবন্দি করে রাখে তাহলে তৃণমূল কংগ্রেস আরও বেশি ভোটে জিতবে বলে দাবি করেছেন উদয়ন গুহ।












Click it and Unblock the Notifications