বিজেপি শিবিরে বিরাট ভাঙন, কোচবিহারে ৯ নেতা-সহ কর্মীরা দলে দলে তৃণমূলে

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করছে তৃণমূল। কোচবিহারে নতুন সভাপতি নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে জোয়ার আসছে।

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করছে তৃণমূল। কোচবিহারে নতুন সভাপতি নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে জোয়ার আসছে। ক্রশম চাঙ্গা হচ্ছে শাসক দল। ফের বিজেপিতে ভাঙন ধরিয়ে কোচবিহারে সাত বিজেপি নেতা-সহ তিনশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দুই বাম নেতাও তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন এদিন।

তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত

তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত

মঙ্গলবারও তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত রইল বাংলায়। এদিন কোচবিহার ও মুর্শিদাবাদে বাম-কংগ্রেস ও বিজেপি শিবির ভেঙে নেতা-কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে তৃণমূলে যোগদান করলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি-সহ অন্যন্য নেতা-নেত্রীরা।

বাম-বিজেপি ছেড়ে যেসব নেতারা তৃণমূলে

বাম-বিজেপি ছেড়ে যেসব নেতারা তৃণমূলে

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মজিদুল ইসলাম, বিজেপি জেলা কমিটির সদস্য সীতেন বর্মন, বিজেপি নেতা কাজল প্রামাণিক-সহ ৫ জন বুথ সভাপতিও যোগ দেন তৃণমূলে। কোচবিহার বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরানোর পাশাপাশি সিপিএম-ফরওয়ার্ড ব্লক ছেড়েও দুই নেতা নবি ও কালাম যোগ দেন তৃণমূল শিবিরে।

একুশের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি

একুশের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি

বিজেপি ও বাম নেতা-কর্মীদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়। তৃণমূলের পক্ষ থেকে স্বাগত জানানো হয় ন-জন নেতা-নেত্রীসহ তিন শতাধিক বাম-বিজেপিকর্মীকে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই শক্তিবৃদ্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ।

মমতার ডাক শুনে তৃণমূলে যোগদান

মমতার ডাক শুনে তৃণমূলে যোগদান

প্রসঙ্গত উল্লেখ্য, একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, কেউ যদি ভুল করে বিজেপিতে গিয়ে থাকেন, ভুল বুঝতে পারলে তাঁরা ফিরে আসুন। তারপরই বিজেপি শিবিরে ভাঙন প্রবণতা বেড়েছে। এর ফলে বহু নেতা-নেত্রী কর্মী-সমর্থরা বিজেপি ও বাম-কংগ্রেস শিবির ছেড়ে ফিরছেন তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+