পশ্চিমের জেলাগুলিতে পারা পতনের পূর্বাভাস! কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি, একনজরে আবহাওয়া

পশ্চিমের জেলাগুলিতে পারা পাতনের পূর্বাভাস! কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি, একনজরে আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও কিছুটা বাড়বে। ভোরের দিকে কলকাতা ও আশপাশের এলাকায় শীতের শিরশিরানি অনুভূত হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। খুব সকালের দিকে কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকতে পারে। বেলা বৃদ্ধির সঙ্গে আবহাওয়ার পরিবর্তনও হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৫ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ৫ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে দিন বা রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

দেশের অন্য অংশের আবহাওয়া

দেশের অন্য অংশের আবহাওয়া

তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। তামিলনাড়ু উপকূলে উত্তর-পূর্বের বায়ুর আধিক্য রয়েছে। এই পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশের হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.৪ (২০.২)
বহরমপুর ২২.২ (২২)
বাঁকুড়া ১৮.৭ (২০.১)
বর্ধমান ১৮.৬ (১৮.২)
কোচবিহার ১৮.৩ (১৭.৩)
দার্জিলিং ৯.৬ (১১)
দিঘা ২১.২ (২১.৫)
কলকাতা ২২ (২৩.১)
দমদম ২২.১ (২৩.৭)
কৃষ্ণনগর ২০.২ (২০.২)
মালদহ ২২.৪ (২২.৪)
মেদিনীপুর ২১.২ (২১.৬)
শিলিগুড়ি ১৮.৬ (২০.২)
শ্রীনিকেতন ১৭.৮ (১৯.৮)
সুন্দরবন ১৯.৫ (১৯.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (২৯.৫)
বহরমপুর (৩০)
বাঁকুড়া ( ২৮.৮)
বর্ধমান (২৯)
কোচবিহার (৩২.৫)
দার্জিলিং ( ২০)
দিঘা (৩২.৮)
কলকাতা (৩২.৬)
দমদম (৩২)
কৃষ্ণনগর ( ৩১.২)
মালদহ ( ২৯.৬)
মেদিনীপুর (৩১.৯)
শিলিগুড়ি ( ৩২.২)
শ্রীনিকেতন (২৯.২)
সুন্দরবন ( ৩২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+