ষষ্ঠ স্থানাধিকারী নিধির পছন্দ ক্রিকেট! প্রিয় ক্রিকেটারটি কে জানেন
মাধ্যমিকের ষষ্ঠ স্থান দখল করেছেন জলপাইগুড়ির নিধি চৌধুরী। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিধি চৌধুরী স্বভাবতই উচ্ছসিত তাঁর সাফল্যে।
মাধ্যমিকের ষষ্ঠ স্থান দখল করেছেন জলপাইগুড়ির নিধি চৌধুরী। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিধি চৌধুরী স্বভাবতই উচ্ছসিত তাঁর সাফল্যে। এলাকার মেধাবী ছাত্রী নিধিকে নিয়ে উৎফুল্ল তাঁর পরিবার থেকে এলাকার বাসিন্দারা।

মাধ্যমিকের ফল প্রকাশিত হতেই নিধি জানতে পেরে যান যে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছেন। উচ্ছাসে ফেটে পড়েন নিধির বাবা সমীর চৌধুরী। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী সমীর চৌধুরীর মেয়ে নিধি নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ফলাফলে তিনি খুবই খুশি। তিনি মেধা তালিকায় থাকবার বিষয়ে চিরকালই আশাবাদী ছিলেন। এরপর তিনি সায়েন্স নিয়ে পড়তে চান। উচ্চমাধ্যমিকের পরই তিনি উচ্চশিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মেধাবী ছাত্রী নিধির অন্যতম পছন্দের বিষয় ক্রিকেট। ক্রিকেট দেখতে বেশ পছন্দ করেন নিধি। একথা স্পষ্টই জানিয়েছেন তিনি। তাঁর পছন্দের ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে, নিধি জানান বিরাট কোহলি নন, বরং এবি ডিভিলিয়ার্সকেই তাঁর বেশি পছন্দ।
উল্লেখ্য এবছরের মাধ্যমিকে ষষ্ঠ স্থানে নিধি ছাড়াও রয়েছেন অনেকে। ৬৮৪ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে দিনহাটা হাইস্কুলের সুমিত বাগচি, বর্ধমান পারুলিয়া হাইস্কুলের অরিত্রিকা পাল, বর্ধমানের প্রতীমান দে, বাঁকুড়া মিশন গার্লসের শ্রুতি সিংহ মহাপাত্র , শান্তিনিকেতনের নবনালন্দার ছাত্র রৌনক সাহা। মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জিবনী দেবনাথ।












Click it and Unblock the Notifications