Bengaluru Cafe Blast: বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ, কাঁথি থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন
বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল এনআইএ। এই ঘটনায় জড়িত সন্দেহের দুই ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল মথিন এবং মুসাভির হোসেনকে। গত ১ মার্চ বেঙ্গালুরুর একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্ণাটকের ১৮ টি স্থানে তল্লাশি অভিযান চালায় এনআইএ। এই ঘটনার সঙ্গে বড় কোনও জঙ্গি দলের সম্পর্ক রয়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে ঘটনার ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করলেও, আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাংলা থেকেই মূল দুই অভিযুক্তকে আটক করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ তাঁদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল।

গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই দু'জন বলে দাবি এনআইএ-র। অভিযুক্ত মুসাভির হোসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহা কর্ণাটকের শিবমোগার তীর্থাহাল্লির বাসিন্দা। সূত্র মারফরৎ জানা গিয়েছে, কলকাতার খুব কাছেই লুকিয়ে ছিল দুই অভিযুক্ত। তারা পরিচয় গোপন করে থাকছিল। আজ এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্নাটক ও কেরল পুলিশের যৌথ অভিযান করে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, দুই অভিযুক্ত আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের নাম পরিবর্তন করে আত্মগোপন করে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইডি বিস্ফোরণ কাণ্ডে এই দুই জনের ঘনিযষ্ঠ যোগ রয়েছে বলেই অনুমান এনআইএ-র। তাঁরা দীঘার কাছে পরিচয় বদল করে হোটেলে থাকতে পারে এমনই সন্দেহ ছিল এনআইএ-র। সেই মতোই রাজ্য পুলিশের সহযোগিতায় তারা তল্লাসি শুরু করে। আটক করে তাদের প্রথমে কলকাতা আনা হচ্ছে। তারপর তাদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে।
Lok Sabha Election 2024: মমতা রেলমন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতি! বীজপুরে বোমা ফাটালেন অর্জুন সিং
এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙও। রাজ্য সরকারকে এই ইস্যুতে কড়া আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলা এখন জঙ্গিদের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে। অথছ জাতীয় নিরাপত্তা সংস্থা এলেই তাদের আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশের সন্ত্রাসকাজে যুক্তরাও বাংলায় এসে লুকিয়ে থাকছে। এখানে তৃণমূল নেতাদের মদতে মিনি পাকিস্তান বানিয়ে রাখা হয়েছে।" মমতার আমলে রাজ্য জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হয়ে গিয়েছে, এক্সে এমনই মন্তব্য করেছেন বিজেপিতে অমিত মালব্য।












Click it and Unblock the Notifications