সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনা, এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
বীরভূম সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দেন ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি।
গত ১৫ নভেম্বর বীরভূমের সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ সোমবার, সপ্তাহের প্রথম দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে সাঁইথিয়া বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত নথি।

ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে সোমবার। হয় দুই পক্ষের সংঘর্ষ। ঘটনাস্থল বহরাপুর। সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জন্য দুই জনের আহতও হয়েছিল। অভিযোগ উঠেছিল এই ঘটনার মূলে রয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এসব অবশ্য মানতে রাজি ছিলেন না ফিরহাদ হাকিম। ঘটনায় অনেকে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান। সেখান থেকে একের পর এক তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় গ্রামে পুলিশ পিকেট বসিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ বলেছিল যে, তাঁরা মানুষকে আস্বস্ত করার চেষ্টা করছেন।
জানা গিয়েছিল যে এই যে সংঘর্ষ তা মূলত হয়েছিল সাইথিয়া ব্লক সভাপতি সাবের আলি এবং তুষার মণ্ডলের। তিনি ব্লক কার্যকরী সভাপতি। এদের দুই গোষ্ঠী আছে। তাঁদের মধ্যে সমস্যা নতুন নয়। প্রায়ই এই ঝামেলা হয়। এখন তা বড় আকার ধারন করেছে। সেই থেকেই এই ঘটনা।
দুই পক্ষই একে অপরের দিকে দোষারোপ করে। তবে তাঁদের বক্তব্যে এটা স্পষ্ট ছিল যে এই ঘটনা তৃণমূলের অন্দরের। সে যদি দলীয় সমস্যা না হয় সেটা ব্যক্তিগত। তবে সূত্রের খবর বলছিল যে এদের মধ্যে যে সমস্যা তা এলাকা দখলকে ঘিরেই।
ঘটনা হল এই সমস্যা ওইখানেই থেমে থাকেনি। সমস্যা গরিয়েছিল পরের দিনেও। তাজা আরও ৪০টি বোমা উদ্ধার হয়েছিল। ওই ঘটনার দিয়ে ভয়ে সব পুরুষ গ্রাম ছেড়েছিল।ছিল শুধুমাত্র মহিলারা।
অনুব্রত জেলে। তারপরেও এমন ঘটনা ঘটছে ওই জেলায়। তাই আঙুল উঠছে এবার সরাসরি সরকারের দিকে। মূল হোতা না থাকতেও এই সব ঘটনা কোথা থেকে প্রশ্রয় পাচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে।
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিরধীরা সুর চড়ায়। রাজ্য বোমা বারুদের আঁতুড়ঘরে পরিনত হয়েছে। কেন এমন হচ্ছে বারবার তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাকা চেকিং-এর কথা বলেছিলেন , কারন রাজ্যে নাকি পড়শি রাজ্য থেকে অস্ত্র ঢুকছে। তারপরেই এই ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications