ছত্রধরের গৃহবন্দি থাকার আবেদন খারিজ, জেল হেফাজতে পাঠাল এনআইএ আদালত

রাজধানী এক্সপ্রেস পণবন্দি ও খুনের মামলায় গৃহবন্দি থাকতে এনআইএ আদালতে আবেদন করেছিলেন ছত্রধর মাহাতো। সোমবার আদালত সেই আবেদন খারিজ করে দিল। আগামী ১৫ জুন ফের এই মামলার শুনানি হবে।

রাজধানী এক্সপ্রেস পণবন্দি ও খুনের মামলায় গৃহবন্দি থাকতে এনআইএ আদালতে আবেদন করেছিলেন ছত্রধর মাহাতো। সোমবার আদালত সেই আবেদন খারিজ করে দিল। আগামী ১৫ জুন ফের এই মামলার শুনানি হবে। ফলে ১৫ জুন পর্যন্ত জেলেই থাকতে হবে ছত্রধরকে।

ছত্রধরের গৃহবন্দি থাকার আবেদন খারিজ, জেল হেফাজতে পাঠাল এনআইএ

২০০৯ সালের ২৭ অক্টোবর ঝাড়গ্রামের কাছে বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে ছিল জনসাধারণের কমিটি। এনআইএ-র দাবি, জেলে বসেই এই পরিকল্পনা রচনা করেছিলেন ছত্রধর মাহাতো। পরবর্তীকালে ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়।

এই দুই মামলায় এবার জঙ্গলমহলের ভোট মিটতেই ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ। ২০২১-এর ২৮ মার্চ তিনি গ্রেফতার হন। তারপর থেকে তিনি জেলেই আছেন। সম্প্রতি করোনা আবহে নানা শারীরিক উপসর্গে ভুগছেন ছত্রধর। তাই তিনি গৃহবন্দি থাকতে চেয়েছিলেন। এই মর্মে তিনি এনআইএ-র দ্বারস্থ হন।

সোমবার মামলার শুনানিতে রাজ্যের কাছে বিচারক জানতে চান, জেলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না। অভিযুক্ত ঠিকঠাক চিকিৎসা পাচ্ছেন কি না। রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, জেলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তারপরই ছত্রধর মাহাতোকে গৃহবন্দি রাখার বিরোধিতা করে এনআইএ। এরপর ছত্রধরের আবেদন খারিজ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+