খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইএ-জালে দুই জঙ্গি, যৌথ অভিযানে সাফল্য গোয়েন্দাদের
খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইয়ের গোয়েন্দারা গ্রেফতার করল দুই জঙ্গিকে। দুই জঙ্গি কদর কাজি ও সাজ্জাদ আলির গ্রেফতারে গোয়েন্দারা প্রভবত সাফল্য পেলেন।
খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইয়ের গোয়েন্দারা গ্রেফতার করল দুই জঙ্গিকে। দুই জঙ্গি কদর কাজি ও সাজ্জাদ আলির গ্রেফতারে গোয়েন্দারা প্রভবত সাফল্য পেলেন। সোমবার রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় এনআইএ। ওই অভিযানে হুগলির আরামবাগের ডোঙ্গল এলাকা থেকে দু-জনকে গ্রেফতার করতে সমর্থ হন গোয়েন্দারা।

এই সাফল্যের পর গোয়েন্দারা জানান, পুলিশের নজর এড়াতে রাজমিস্ত্রি সেজে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গিরা। দুজনেই জামাত-উল-মুজাহিদিন জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃত দুই জঙ্গিকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে।
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় নুরুল হাসান চৌধুরী বাড়ি ভাড়া দিয়েছিলেন নদিয়ার বাসিন্দা শাকিল আহমেদকে। ওই ভাড়াটে বিস্ফোরণস্থলেই মারা যান। পরে মারা যান শোভান নামে একজন। আবদুল হাকিম বিস্ফোরণে গুরুতর জখম হন।
এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন শাকিল ও আবদুল হাকিমের স্ত্রীরা। বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির মশলা, সরঞ্জাম। তদন্ত নেমে বিস্ফোরণ-কাণ্ডে জড়িত জামাত-উল-মুজাহিদিন। বেঙ্গালুরু থেকে গ্রেফতার হন মহম্মদ জহিদুল ইসলাম ওরফে কওসরকে। তারপর তাঁকে জেরা করেই অনেক নাম উঠে আসে। অনেকে গ্রেফতার হন। এখন পর্যন্ত ধৃতের সংখ্যা ২০।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications