Train Cancelled: কোনওটা ২০২৫ সালের ফেব্রুয়ারি তো কোনওটা মার্চ! বাংলার স্টেশন থেকে ছাড়বে না ট্রেনগুলি

Train Cancelled: দেশের মানুষের কাছে লাইফ লাইন ভারতীয় রেল (Indian Rail)! প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ ট্রেনে যাত্রা করে থাকেন। যাত্রীদের কথা ভেবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হোক কিংবা রাজ্যের মধ্যে প্রত্যেকদিন কয়েক হাজার লোকাল-এক্সপ্রেস চালায় রেলওয়ে। বিমানের ভাড়া মধ্যবিত্তের আওতায় আসলেও সাধারণ মানুষের কাছে এখনও ট্রেনই আস্থা। একাধিক সুবিধা পাওয়া যায় এতে।

তবে আগামী কয়েকটা মাস ভোগান্তির বাড়তে পারে যাত্রীদের। একাধিক ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের (Indian Rail) তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Train Cancelled

Train Cancelled: ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল এই ট্রেনগুলি

ঠান্ডা বাড়ছে! বিশেষ করে উত্তর ভারতে হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রা। আর এই সময় কুয়াশার জেরে অনেকটাই কমে যায় দৃশ্যমানতা। কাজত চ্যালেঞ্জের মুখে পড়ে যায় রেল। পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করা হয়। সেই অনুযায়ী ঠান্ডা পড়তেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনেক ট্রেন বাতিল করেছে রেল। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রেল।

Train Cancelled: সমস্যায় পড়তে না চাইলে জানুন কোন কোন ট্রেন বাতিল

  • ট্রেন নং ১৪৬১৭-১৮ বনমানখি-অমৃতসর জনসেবা এক্সপ্রেস ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ২ মার্চ ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে।
  • অমৃতসর লালকুওয়া ৭ ডিসেম্বর থেকে ২২ মার্চ ২০২৫ সাল পর্যন্ত বাতিল
  • আম্বালা-বরাউনি হরিহর এক্সপ্রেস ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
  • ২৮ ফেব্রিয়রি ২০২৫ সাল পর্যন্ত বাতিল থাকবে জালিয়াবালা বাগত এক্সপ্রেস।
  • কাঠগোদাম-কানপুর সাপ্তাহিক এক্সপ্রেস ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
  • ট্রেন নম্বর 14003-04 মালদা টাউন-দিল্লি এক্সপ্রেস ৬ ডিসেম্বর থেকে ১লা মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

অন্যদিকে হাওড়া-দেরদুন উপাসনা এক্সপ্রেস (আপ-ডাউন), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (আপ-ডাউন) সহ আরও বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) থাকবে। এছাড়াও আংশিক বাতিল থাকবে- মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (আপ-ডাউন)।

দীর্ঘ এই ট্রেন বাতিলের খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ সাধারণ এবং নিত্য যাত্রীদের। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানুন। রেলের তথ্য অনুসন্ধান থেকে বিস্তারিত তথ্য নিয়ে টিকিট কাটুন। এমনটি সংশ্লিষ্ট স্টেশন কিংবা টিকিট কাউন্টার থেকেও বিস্তারিত জানার কথা বলা হয়েছে।

এই সমস্যার জন্য আগাম রেলের তরফে সাধারণের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+