আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া, কী বলছে হাওয়া অফিস
আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া, কী বলছে হাওয়া অফিস
কার্যত শীতের বিরতি দক্ষিণবঙ্গে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস। রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই শনিবার পর্যন্ত।

বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ও বীরভূমে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি।
শুক্রবার বৃষ্টি কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি।কোথাও কোথাও মাঝারি বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বেশি হবে ওড়িশা, ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে।
শনিবারেও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। ওড়িশা সংলগ্ন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা বেশি।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাগুলিতে।
কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি কম ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতায়।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘর্ষ বৃষ্টি রাজ্যজুড়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনো রয়েছে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে।












Click it and Unblock the Notifications