জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ, লকডাউন নিয়ে তৎপরতা তুঙ্গে নিউটাউনে
জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ, লকডাউন নিয়ে তৎপরতা তুঙ্গে নিউটাউনে
নিউটাউনের বিভিন্ন এলাকা যাত্রাগাছি, গৌরঙ্গনগর ও জতিনগর সহ বিভিন্ন জায়গায় দোকান বাজারে যাতে জমায়েত না করে ও যারা অকারণে বাড়ির বাইরে বেরোচ্ছে রাস্তাঘাটে জামায়াত করছে মাইকিং করে তাদেরকে সাবধান করা হয় নিউ টাউন থানার পক্ষ থেকে।

পাশাপাশি টেকনো সিটি থানার পুলিশ মাইকিং করে নিউটাউন পাথরঘাটা, নস্করহাটি সহ বিভিন্ন এলাকার দোকান, বাজার সহ রাস্তাঘাটে যাতে জমায়েত না করে পুলিশ সকাল থেকে তৎপরতার সাথে সাবধান করছে মানুষকে।
এরপরেও লকডাউন কে অমান্য করে যারা অকারণে বাইরে বেরোচ্ছে জমায়েত করছে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। প্রয়োজনে লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications