বিয়ের মঞ্চ থেকে এনআরসি ও সিএএ বিরোধী বার্তা নবদম্পতির
বিয়ের মঞ্চ থেকে এনআরসি ও সিএএ বিরোধী বার্তা নবদম্পতির
এনআরসি ও সিএএ এর প্রতিবাদে বিয়ের মঞ্চকে বেছে নিল নবদম্পতি। এনআরসি ও সিএএ এর বিরোধিতায় বসিরহাট পৌরসভার ১৯নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দার ও মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুল। যখন রাজ্য, দেশ জুড়ে নাগরিকত্ব বিলের বিরোধিতায় তোলপাড়। সেই সময় তাদের মনে হয়েছে যে বিয়ের মঞ্চ থেকে নীমন্ত্রিত আত্মীয়-স্বজনকে সচেতন করতে তাদের এই ভাবনা। মূল মঞ্চের পেছনে বড় বড় অক্ষরে লেখা আছে নো এনআরসি, নো সিএএ ও নো এনপিআর। এমনকি মেনু কার্ডেও এনআরসির বিরোধী বার্তা।

কেন এই মঞ্চকে বেছে নিলেন তাই নিয়ে আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মনে কৌতুহল। নবদম্পতিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায় কথা বলা সব মিলিয়ে এই বিয়ে বাড়ি হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু। বসিরহাট পৌরসভার ১৯নং ওয়ার্ডের কাউনসিলর ইলিয়াস সর্দার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতিও বটে। তার সাথে বিয়ে হয়েছে বহরমপুর জেলা আদালতের সরকারি আইনজীবী হোসনে আরা বুলবুলের। এদিন সেই বিবাহেরই অভ্যর্থনা অনুষ্ঠানে দেখা গেল এনআরসি সিএএ বিরোধী স্লোগান।
নবদম্পতি জানালেন একসাথে পথ চলা শুরু দুজনের দাম্পত্য জীবনের। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকে শুধু বিয়ের মঞ্চ থেকে নয় এই লাগাতার প্রতিবাদ মানুষকে সচেতন করার বার্তা নিয়ে যাব। সবমিলিয়ে আজকের এই বিয়ের মঞ্চ হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। এই অভিনব প্রতিবাদকে বসিরহাটের মানুষ বাহবা দিচ্ছে। আর মাত্র কয়েক মাস পরে পৌরসভার ভোট তাহলে কি সেই ভোটকে জেতার হাতিয়ার করে এই ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছেন, রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন।












Click it and Unblock the Notifications