বিয়ে করে ফেরার পথেই মাদারিহাটে দুর্ঘটনায় মৃত্যু নবদম্পতির, মৃত মোট ১৩
মাদারিহাট, ১ মে : বিয়ের পর নতুন জীবন আর শুরু করতে পারলেন না নবদম্পতি। সদ্য বিয়ের পিড়ি থেকে উঠেই যে তাদের প্রাণ দিতে হবে দুর্ঘটনায় তা আর কেই বা জানত।
বিয়ের করে মাঝ রাতে ফেরার সময় যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। যার মধ্যে রয়েছেন নববিবাহিত বর-কনেও। বাকি সাতজন আহত হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ দিয়েছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে ৩১সি জাতীয় সড়কে। বিয়ে করে ফেরার পথে যাত্রী বোঝাই বাস উল্টে মারা গিয়েছেন বর-কনে সহ মোট ১৩ জন।
জানা গিয়েছে, মঙ্গলবার কালচিনি চুহাপাড়া চা বাগানের এক যুবতীর সঙ্গে মোগলকাটা চা বাগানের এক যুবকের বিবাহ হয়। গতকাল বৌভাত উপলক্ষে ২৩ জন কনেযাত্রী একটি বাসে করে মোগলকাটায় আসেন। সেদিনই তাঁদের বর-কনেকে নিয়ে ফেরার কথা থাকায় তাঁরা গভীর রাতে চুহাপাড়ার উদ্দেশে রওনা দেন। সূত্রের খবর, রাত সাড়ে তিনটে নাগাদ বাসটি মাদারিহাটে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকে ধাক্কা মারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই অবশ্য যা হওয়ার হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে বর-বধূ সহ ৬ জনের। বাকিদের উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও সাত জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই পালিয়ে যাওয়া চালকের খোঁজ করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ জানতে আহত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications