চিকিৎসকের গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু, ধুন্ধুমার হাসপাতালে
ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ। এবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ধুন্ধুমারকাণ্ড। বৃহস্পতিবার সদ্যজাতের মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নদিয়া, ১৯ এপ্রিল : ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ। এবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ধুন্ধুমারকাণ্ড। বৃহস্পতিবার সদ্যজাতের মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে জন্মের পর থেকে শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। তারপর এদিন সকালে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক সুরঙ্গমা সুকুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে।
শান্তিপুর বাগচিবাগান এলাকার বাসিন্দা মৌমিতা বিশ্বাস। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। ডা. সুরঙ্গমা সুকুলের তত্ত্বাবধানে বুধবার বিকেলে এক কন্যা সন্তানের জন্ম দেন মৌমিতা। প্রসবের পর সদ্যজাতের অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসককে বারবার বলা সত্ত্বেও তিনি কানে তোলেননি বলে অভিযোগ।

রাতে অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে। এরপরই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডা. সুরঙ্গম সুকুলের বিরুদ্ধে আরও অভিযোগ, রাতে ডিউটি থাকলে তিনি হাসপাতালে আসেন না। আবাসনেই থাকেন।
অস্ত্রোপচারের পর মা ও শিশুর অবস্থার অবনিত হলে বারবার ডেকে পাঠানো হয়েছিল চিকিৎসককে। তিনি আমল দেননি। স্বাস্থ্য দফতরেও চিকিৎসকের এই গাফিলতি নিয়ে অভিযোগ জানাবেন ভুক্তভোগী পরিবার। তাঁরা কর্তব্যে গাফিলতির অভিযোগ চিকিৎসকের শাস্তি চান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications