২০২১-এর লক্ষে বাংলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ! নিজের নামে ওয়েবসাইটের উদ্বোধন দিলীপ ঘোষের
২০২১-এর লক্ষে বাংলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ! নিজের নামে ওয়েবসাইটের উদ্বোধন দিলীপ ঘোষের
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে নতুন ওয়েবসাইট। অক্ষয় তৃতীয়ায় amaderdilipda.in নামে এই ওয়েবসাইটের উদ্বোধন করেছেন দিলীপ ঘোষ। ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

এবার দিলীপ ঘোষের নামে ওয়েবসাইট
রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সায়ন্তন বসু এই ওয়েবসাইট উদ্বোধনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ করার জন্য, সেখানে দিলীপ ঘোষের ভাষণ, অনুষ্ঠান, ছবি, মানুষের মতামত থাকবে।

যেভাবে মানুষের সঙ্গে যোগাযোগ
পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কী কী করা দরকার সেই সংক্রান্ত মতামত মানুষ সেখানে দিতে পারবে। এটা মূলত রাজ্যের মানুষের জন্য হলেও, অন্য জায়গার মানুষও অংশ নিতে পারবেন। ওয়েবসাইটটি পুরোটাই বাংলা ভাষায়। এই ওয়েবসাইটের মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগও করা যাবে। বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের টুইট
ওয়েবসাইট উদ্বোধনের পর রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, তিনি আশা করেন এই ওয়েবসাইটটি সাধারণ মানুষের পক্ষে সহায়ক হবে। রাজ্যের মানুষের কাছে পরামর্শ ও সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গের বাইরের মানুষজনও ওই ওয়েবসাইটের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications