পুজো মিটতেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়ার নতুন প্রজাতি, মুর্শিদাবাদের বেলডাঙায় নয়া আতঙ্ক
পুজো মিটতেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়ার নতুন প্রজাতি, মুর্শিদাবাদের বেলডাঙায় নয়া আতঙ্ক
করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে তার মধ্যেই আবার ম্যালেরিয়ার নতুন প্রজাতি। মুর্শিদাবাদের বেলডাঙায় প্লাজমোডিয়াম ওভাল নমে এক বিরল প্রজাতির ম্যালেরিয়ার সন্ধান মিলেছে। এক যুবকের শরীরে মিলেেছ এই বিরল প্রজাতির ম্যালেরিয়ার সন্ধান। মিলেছে। এদিকে আবার পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে ফিরেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর চিকিৎসা চলছে দিল্লির বঙ্গোভবনে।

ম্যালেরিয়ার নতুন প্রজাতি রাজ্যে
করোনা ভাইরাসের সংক্রমণের মাঝেই আবার ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত রাজ্যে। দফায় দফায বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা। পুজোর মধ্যেও চলেছে বর্ষণ। তার মধ্যেই আবার রাজ্যে একাধিক মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ম্যালেরিয়া এবং ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে জেলাগুলিতেও। এরই মাঝে রাজ্যে ম্যালেরিয়ার নতুন প্রজাতির সন্ধান মিলেছে।
প্লাজমোডিয়াম ওভাল ম্যালেরিয়ার বিরল এই প্রজাতির সন্ধান মিলেছে উত্তরবঙ্গের জেলায় । মুর্শিদাবাদের বেলডাঙার এক যুবকের শরীরে দেখা গিয়েছে এই প্রজাতির ম্যালেরিয়ার সংক্রমণ। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে টানা বর্ষণ হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাহাড় তো বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বর্ষণে। একাধিক জায়গায় ধস নেমেছে। পাহাড় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বর্ষণে বিপুল ক্ষতি হয়েছে। তার সঙ্গে ডেঙ্গি, ম্যালেরিয়ার মত একাধির রোগের প্রকোপ বেড়েছে।

কী এই নতুন প্রজাতির ম্যালেরিয়া
এই নতুন প্রজাতির ম্যালেরিয়ায় আক্রান্ত যুবক বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে ধুম জ্বর তারপর কাঁপুনি শুরু হয়ে যায়। চিকিৎসক রক্ত পরীক্ষায় করোনোর নির্দেশ দেন। করোনা রিপোরট নেগেটিভ আসে। ধরা পড়েনি ডেঙ্গি-ম্যালেরিয়াও। তারপরেই চিকিৎসকরা অনুমান করতে শুরু করেছেন সাতাশ বছরের ওই যুবক বিরল প্রজাতির প্লাজমোডিয়াম ওভাল সংক্রমণ হয়েছে। এটি একটি বিরল প্রজাতির ম্যালেরিা। এই ধরনের ম্যালেরিয়ার সংক্রমণ এখনও ভারতে দেখা যায়নি। স্কুল অফ ট্রপিকালের মেডিসিনের বিশেষজ্ঞের কাছেও পাঠানো হয়েছে যুবকের রক্তের নমুনা। স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়েছে সেটি। ম্যালেরিয়ার চারটি প্রজাতি রয়েছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ে ও প্লাজমোডিয়াম ওভাল।

কতটা ভয়ঙ্কর এই প্রজাতিক ম্যালেরিয়া
ভারতে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ও ফ্যালসিপরামের প্রজাতির সন্ধান আগেও পাওয়া গিেয়ছে। কিন্তু এই নতুন প্রজাতির সন্ধান এখনও মেলেনি। বেলডাঙার যুবকের ভাইভ্যাক্স ও ফ্যালসিপরামের রিপোর্ট নেগেটিভ আসায়, চিকিৎসকদের সন্দেহ এই বিরল প্রজাতির ম্যালেরিয়াতেই আক্রান্ত হয়েছেন তিনি। গোটা বিশ্বে এই প্রজাতির ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা মাত্র ০.১ শতাংশ। তার থেকেও কম দেখা যায়। এই প্রজাতির ম্যালেরিয়ায় আক্রান্ত হলে যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

কোথায় দেখা যায় এই প্রজাতিক ম্যালেরিয়া
চিকিৎসকরা জানিয়েছেন অ্যানোফিলিস মশার মাধ্যমে এই প্রজাতির ম্যালেরিয়া ছড়ায়। পশ্চিম আফ্রিকার কঙ্গো, অ্যাঙ্গোলা, লাইবেরিয়ার মতো দেশে প্লাজমোডিয়াম ওভাল প্রজাতির ম্যালেরিয়া দেখা যায়। মুর্শিদাবাদে বেলডাঙার যুবকের শরীরে কীভাবে এই প্রজাতির ম্যালেরিয়া এল তা নিয়ে গবেষণা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। সূত্রের খবর মধ্য প্রাচ্যের একটি দেশে কাজ করেন ওই যুবক। কিন্তু গত বছর লকডাউনের সময় তিনি বাড়ি ফিরে এসেছিলেন। এখন কলকাতায় কাজ করেন এসি মেকানিক হিসেবে। কাজেই কীভাবে তাঁর শরীরে এই প্রজাতির ম্যালেরিয়ার সংক্রমণ হল তার সন্ধান অত্যন্ত জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications