Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Puri Special Train News: গরমের দিনগুলি আসানসোল, খড়গপুর হয়ে চলবে পুরীর নতুন ট্রেন, ছাড়বে দুপুর দেড়টার সময়

Puri Special Train News: গরমের ছুটিতে জগন্নাথ দর্শনে যাওয়ার কথা ভাবছেন? সমুদ্রের ধারে সুন্দর একটা ছুটি কাটানোর কথা ভাবছেন। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। গরমের ছুটিতে পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল। বিহার থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা যেতে চান, তাহলে এই স্পেশাল ট্রেনের সুবিধা নিতে পারবেন। তবে কিউল-জাসিডিহ রেলওয়ে সেকশনের যাত্রীরা সবথেকে বেশি উপকৃত হবেন নয়া এই ট্রেনে (Puri-Patna Special Train News)।

হাওড়া কিংবা সাঁতরাগাছি থেকে যদি পুরী যাওয়ার ট্রেন না পান তাহলে স্পেশাল এই ট্রেনের (Puri Special Train News) আসন দেখতে পারেন। ইতিমধ্যে রেলের তরফে টাইমটেবিল দেওয়া হয়েছে। আরও একবার দেখে নিন।

Puri Special Train News

Puri Special Train News: একনজরে টাইমটেবিল

ট্রেন নম্বর 08439 পুরী-পাটনা স্পেশাল (Puri Special Train News) আগামী ৩ মে থেকে চালানো হবে। চলবে ২৮ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার করে চলবে এই স্পেশাল ট্রেন। এটি শনিবার দুপুর ২ টো বেজে ৫৫ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং পরের দিন অর্থাৎ রবিবার ১০টা 45 মিনিটে পাটনা পৌঁছে দেবে। একই ভাবে ট্রেন নম্বর 08440 পাটনা-পুরী স্পেশাল চালানো হবে। যা আগামী ৪ মে থেকে ২৯ জুন পর্যন্ত চলবে।

প্রত্যেক সপ্তাহের রবিবার ট্রেনটি ((Puri Special Train News) চালানো হবে। দুপুর ১ টা বেজে 30 মিনিটে রওনা দেবে। পরের দিন সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে পুরী পইছে দেবে। কিউল, ঝাঝা, জাসিডিহ, মধুপুর, আসানসোল, আদ্রা, খড়গপুর, বলেশ্বর, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছে দেবে এই স্পেশাল ট্রেন।

Puri Special Train News: কি জানাচ্ছেন মুখ্য জনসংযোগ আধিকারিক?

হাজিপুর রেল বিভাগের প্রধান জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, কিউল-জাসিডিহ সেকশন হয়ে পাটনা-পুরী-পাটনা গ্রীষ্মকালীন একটি স্পেশাল ট্রেন (Puri Special Train News) চালানো হবে। আগামী ৩ মে থেকে চলবে এই ট্রেন। গরমের সময় বহু মানুষ বেড়াতে যান। পুরী যাওয়ার প্রবণতা সবসময় বেশি থাকে। সেই অনুযায়ী ক্রমশ ভিড় বাড়তে থাকে ট্রেনগুলিতে। আর সেই কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান জনসংযোগ আধিকারিক। আধিকারিকের কথায়, আগামী তিন মে থেকে সাপ্তাহিক এই স্পেশাল ট্রেন চালানীও হবে। যা চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+