নিউটাউন এনকাউন্টার-কাণ্ডে দুই রহস্যময়ী মহিলার খোঁজ! সূত্রে পৌঁছতে চার সন্দেহভাজনকে জেরা পুলিশের

নিউটাউট এনকাউন্টারের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইতিমধ্যে ঘটনার ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে। কিন্তু তদন্তে নেমে বেশ কয়েকটি নতুন তথ্য উঠে এসেছে সিআইডির হাতে। যেমন গত কয়েকদিন আগেই খতম হওয়া জয়পাল সিংদের

নিউটাউট এনকাউন্টারের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইতিমধ্যে ঘটনার ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে। কিন্তু তদন্তে নেমে বেশ কয়েকটি নতুন তথ্য উঠে এসেছে সিআইডির হাতে। যেমন গত কয়েকদিন আগেই খতম হওয়া জয়পাল সিংদের ফ্ল্যাটে তৃতীয় এক ব্যক্তির আঙুলের ছাপ পাওয়া গিয়েছে।

নিউটাউন এনকাউন্টার-কাণ্ডে দুই রহস্যময়ী মহিলার খোঁজ

তৃতীয় ব্যক্তি কে? সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যে পঞ্জাব পুলিশের হাতে ধরা পড়েছে ভরত কুমার এবং সুমিত কুমার। অভিযুক্ত ভরতই নিউ টাউনে এসে ফ্ল্যাট সহ সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন।

তাঁর কলকাতা যোগ দীর্ঘদিনের। বাঙালি এক মহিলাকে বিয়ে করেছেন। আর সেই সূত্রেই কলকাতা যোগ। আর সেটাই গ্যাংস্টারদের বাড়ি খোঁজার কাজে ব্যবহার করেন ভরত। এমনটাই মনে করা হচ্ছে।

অন্যদিকে তদন্তে গতি আনতে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার রওনা দিচ্ছে পাঞ্জাব। পুলিশ বুঝতে পারছে এনকাউন্টারে মৃত দুই মাদক পাচারকারী জয়পাল সিং ভূল্লার ও জসপ্রীত জসসি এবং তাদের অন্যতম সহযোগী ভরত কুমার ও তার বেআইনি ব্যবসার অংশীদার সুমিত কুমার যে সে অপরাধী নয়।

এদের সঙ্গে মাদক পাচার-সহ আন্তর্জাতিক অস্ত্রপাচারের যোগসূত্র রয়েছে। এই দুই মাদক পাচারকারী ও গ্যাংস্টার যে কলকাতা শহরে পাকাপাকি থাকার পরিকল্পনা করছিল, তাও পুলিশ জানতে পেরেছে। ফলে একগুচ্ছ প্রশ্নের উত্তর পেতে পঞ্জাব যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে একদিকে ফ্ল্যাটের মধ্যে যেমন মিলিছে তৃতীয় এক ব্যক্তির আঙুলের ছাপ। অন্যদিকে আরও এক তথ্য হাতে এসেছে পুলিশের। জানা যাচ্ছে, ঘটনার কয়েকদিন আগে জয়পালদের ফ্ল্যাটে দুই রহস্যময়ী মহিলা ঢোকে। সারা রাত থেকে তাঁরা সকালে বেড়িয়ে যান।

কে এই রহস্যময়ী মহিলা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে ভরতের বাঙালি স্ত্রী পিয়ালিকে জেরা করে জানা গিয়েছে যে ভরতের সঙ্গে দেখা করতে ২০ মে কলকাতায় এসেছিলেন বিমানে করে। যদিও তার আগে থেকেই ভরত কলকাতায় পৌঁছে গিয়েছিল।

শহরের একটি হোটেলে তাঁরা বিবাহবার্ষিকী উদযাপন করেন। ২৮ মে পিয়ালি পাঞ্জাব ফিরে যান। ভরত কলকাতাতেই থেকে গিয়েছিল। পুলিশের অনুমান, ভরতের সঙ্গেই শহরের একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল জয়পাল ও জসপ্রীত। এমনকি পিয়ালীও নিউটাউনের বাড়িতে যেতে পারেণ। সব কিছুই এখন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পুলিশের জালে পঞ্জাবের বাসিন্দা চার যুবক। নিউটাউনে এনকাউন্টারে মৃত গ্যাংস্টারদের সঙ্গে আটক সন্দেহভাজনদের কোনও যোগ ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, খতম করে দেওয়া গ্যাংস্টারদের সঙ্গে কোনও যোগাযোগ থাকতে পারে। আর সূত্র ধরেই এদের আটক করা বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+