স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া রাজ্য! সমস্যায় পড়তে না চাইলে জানুন নয়া এই সিদ্ধান্ত
স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া রাজ্য! সমস্যায় পড়তে না চাইলে জানুন নয়া এই সিদ্ধান্ত
স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া রাজ্য সরকার। বিশেষ করে হাসপাতালগুলিকে টাকা দেওয়া নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আর তা অনুযায়ী এবার থেকে রোগীর অস্ত্রপচার সফল না হলে পুরো টাকা দাবি করতে পারবে না সংশ্লিষ্ট হাসপাতাল। স্বাস্থ্যসাথী প্যাকেজ থেকে সেই টাকা দেওয়াও হবে না। তবে রোগীর চিকিৎসা-ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত সংশ্লিষ্ট হাসপাতাল চাইতে পারে বলে জানানো হয়েছে।

একাধিক অভিযোগ সামনে আসছিল
এমনই বেশ কিছু বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছিল। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই রোগীদের কার্যত বোকা বানিয়ে বিভিন্ন স্বাস্থ্যসংস্থার বিমার টাকা নয়ছয় করছে। এমনকি স্বাস্থ্যসাথী থেকেও একই কাজ হচ্ছে বলে একাধিক অভিযোগ জমা পড়েছে। এমনকি চিকিৎসা শেষ না হওয়ার আগেই কিংবা অপারেশন হল কিন্তু তা সফল হল না কিন্তু হাসপাতালগুলি স্বাস্থ্যসাথীর পুরো টাকাটা ক্লেম করে নিচ্ছে।

অহেতুক বেশি খরচ বন্ধ করাই লক্ষ্য
আর এতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ রোগীকে। চিকিৎসা তো সম্পূর্ণ হচ্ছেই না, উল্টে স্বাস্থ্যসাথীর সমস্ত টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে আগামীদিনে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরও চিকিৎসা করাতে পারছেন না রোগীরা। আর সেই কারণে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ নিয়ে অহেতুক বেশি খরচ বন্ধ করার জন্যই চিকিৎসার কোন পর্ব পর্যন্ত এগোলে স্বাস্থ্যসাথীর কত টাকা নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য দফতর।। এই বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতর নিয়েছে বলে মনে করা হচ্ছে।

নিয়মে রদবদল
স্বাস্থ্যদফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুজায়ী জানা যাচ্ছে, এবার থেকে যদি কোনও ভাবে রোগী রেফার করা হয়, কিংবা চিকিৎসা সম্পূর্ণ না হয় তাহলে সংশ্লিষ্ট প্যাকেজের টাকা পুরো পাওয়া যাবে না। এক্ষেত্রে সরকারের নির্ধারিত টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে অপারেশনের ব্যবস্থা করা হলেও তা যদি না কোনও কারণে তাহলে প্যাকেজের সর্বোচ্চ ৩৫ শতাংশ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভর্তির পরে কোনও 'প্রসিডিয়োর' চালানো বা পরীক্ষা করার পরে রোগীকে অন্যত্র রেফার করা হলে কিংবা রোগীর মৃত্যু হয়ে থাকলে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টাকা দাবি করা যাবে। রেফারের ক্ষেত্রে বাকি ৫০ থেকে ৭৫ শতাংশ টাকা দাবি করতে পারবে দ্বিতীয় হাসপাতাল। অন্যদিকে রোগী ভর্তি হওয়ার পরেই মৃত্যু হল এবং তা ২৪ ঘন্টার মধ্যে হলে মাত্র ১৫ শতাংশ প্যাকেজের দেওয়া হবে। এমনই কিছু ভাগ করা হয়েছে স্বাস্থ্য দফতরের।












Click it and Unblock the Notifications