হেলমেট নেই! লাইসেন্স নেই! রাজ্যে জরিমানা একধাক্কায় বাড়ল কয়েক গুন
ট্রাফিক আইন ভাঙলে এবার আরও বেশি জরিমানা দিতে হবে। প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কার্যকর হল নতুন নিয়ম। মোটর ভেইক আইন সংশোধন করে বাড়ানো হল জরিমানার পরিমান।
ট্রাফিক আইন ভাঙলে এবার আরও বেশি জরিমানা দিতে হবে। প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কার্যকর হল নতুন নিয়ম। মোটর ভেইক আইন সংশোধন করে বাড়ানো হল জরিমানার পরিমান।

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া বাইক চালানোর ক্ষেত্রে আগে যে জরিমানা দিতে হত, এখন তার থেকে বেশি দিতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা সিটবেল্ট না বাঁধার কারণেও দিতে হতে পারে অধিক জরিমানা।
সংশোধন করেছে রাজ্য সরকার
জরিমানার ক্ষেত্রে আইনে বেশ কিছু সংশোধন করেছে রাজ্য সরকার। কিছু কিছু ক্ষেত্রে বেশ অনেকটাই বেড়েছে জরিমানার পরিমান। যেমন বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যদি গাড়ি চালায় সে ক্ষেত্রে আগে যা জরিমানা দিতে হত, এবার দিতে হবে তার পাঁচ গুন বেশি।
লাইসেন্স সাসপেন্ড করতে পারবে পুলিশ
সংশোধিত আইন অনুযায়ী, আইন ভাঙলে প্রয়োজনে লাইসেন্স সাসপেন্ড করতে পারবে পুলিশ। বিনা হেলমেটে বাইক চালালে বর্তমানে ১০০ টাকা জরিমানা দিতে হয়। সেটা একধাক্কায় বেড়েছে ১০ গুন। বেড়ে হয়েছে ১০০০ টাকা।
তিন মাসের জন্য হারাতে হবে ড্রাইভিং লাইসেন্স
পাশাপাশি তিন মাসের জন্য হারাতে হবে ড্রাইভিং লাইসেন্স। কোনও মোটর সাইকেলকে রেস করতে দেখা গেলে যেখানে জরিমানা নেওয়া হত ৫০০ টাকা, সেটা এবার বেড়ে হল ৫০০০ টাকা। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে জরিমানা দিতে হবে ২ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এতদিন ১০০০ টাকা জরিমানা দিতে হত। সেটা এবার বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হল। বেপরোয়াভাবে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা।
দশ হাজার টাকা জরিমানা দিতে হবে
তিন বছরের মধ্যে একই অপরাধ করলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। অ্যাম্বুলেন্সকে পথ না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা হবে। দমকলকে পথ না ছাড়লেও ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে। নতুন জরিমানা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছেন পরিবহন দফতরের সচিব রাজেশ কুমার সিনহা। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ উভয়ের জন্যই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।
নির্দেশ দেওয়া হয় লালবাজারের তরফে।
নির্দেশিকা প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয় লালবাজারের তরফে। পথ সুরক্ষার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ করার জন্যই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনেক চেষ্টা করেও ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা দেখা যায়নি।
তিনি জানান, রাস্তায় গোলাপ দিয়ে, সচেতনতামূলক প্রচার চালিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, তাতেও কোনও লাভ হয়নি। তবে মোটর ভেইকেল আইন নিয়ে প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। তাঁদের দাবিস স্পেশ্যাল প্যাকেজ না দিয়ে এ ভাবে জরিমানার অঙ্ক বাড়ানো ঠিক নয়। এই নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications