শিয়ালদহে তৈরি হচ্ছে দুই লাইন, বিশাল কর্মকাণ্ড চিৎপুরে! Vande Bharat Express Train নিয়ে জানেন বাংলায় কী হচ্ছে?

Vande Bharat Express Train: খুব শীঘ্রই শিয়ালদহ থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রস! আর সেদিকে তাকিয়ে চিৎপুর রেল ইয়ার্ডে বিশাল শেড তৈরি করা হবে। আর তা হবে বন্দে ভারতের জন্য দ্বিতীয় শেড। ইতিমধ্যে রেল বোর্ডকে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এখন অপেক্ষা সবুজ সঙ্কেতের! তা পেলেই ওই শেড তৈরির কাজ একেবারে জোরকদমে শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সুত্রের খবর, চিৎপুরে এই শেড তৈরির যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছে শিয়ালদহ ডিভিশন। এমনকী দেশের সেমি বুলেটের (Vande Bharat Express Train) জন্য এই শেড তৈরিতে ২৫০ কোটি টাকা খরচ হতে পারে বলেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানা যাচ্ছে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: হাওড়ায় রয়েছে বিশেষ শেড

ইতিমধ্যে বাংলা থেকে রাজ্য সহ দেশের একাধিক রুটে ছুটছে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। সবগুলিই চলছে হাওড়া স্টেশন থেকে। আর সে কথা মাথায় রেখে হাওড়ায় বিন্দে ভারতের রক্ষণাবেক্ষনের জন্য আলাদা ভাবে আধুনিক একটি শেড তৈরি করা হয়েছে। এবার শিয়ালদহ থেকেও সেমি বুলেট ছুটবে বলে খবর। আর সে কথা মাথায় রেখেই চিৎপুরেও তৈরি করা হবে আরও একটি শেড।

আর তা হবে বাংলায় এই ট্রেনের জন্যেই তৈরি দ্বিতীয় শেড। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মূলত সেমি বুলেটের রক্ষণাবেক্ষণ করতেই এই শেড নির্মাণ করা হবে। একই সঙ্গে আরও দুটি লাইন শিয়ালদহে তৈরি হবে বলেও খবর। এই দুটি লাইনে মূলত ট্রেনের রক্ষণাবেক্ষন করা হবে।

আর তা চিতপুরেই হবে বলেও জানা যাচ্ছে। কিন্তু কেন আলাদা শেড তৈরি করার প্রয়োজন আছে? রেল আধিকারিকদের দাবি, একেবারেই আধুনিক একটি ট্রেন বন্দে ভারত। প্রযুক্তি সাধারণ ট্রেনের থেকে আলাদা। ফলে আলাদা ভাবে রেখেই এই ট্রেনের রক্ষণাবেক্ষন করতে হবে বলে খবর।

Vande Bharat Express Train: কবে শিয়ালদহ থেকে ছুটবে বন্দে ভারত?

কবে থেকে শিয়ালদহ থেকে ছুটবে বন্দে ভারত (Vande Bharat Express Train)? এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে পারেননি আধিকারিকরা। তবে খুব শীঘ্রই চলবে বলে খবর। আর সেদিকে নজর রেখেই শিয়ালদহে পরিকাঠামো উন্নতির কাজ রেল করছে বলেই খবর। শোনা যাচ্ছে, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলতে পারে নয়া 'বুলেট'। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রেলের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+