ফের রাজ্যের নাম বদলের প্রস্তাব, সব ভাষাতেই 'বাংলা' রাখার প্রস্তাব যাচ্ছে কেন্দ্রের কাছে

রাজ্য মন্ত্রিসভায় ফের গৃহীত হল রাজ্যের নাম বদলের প্রস্তাব। নতুন প্রস্তাব ফের কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে। এবারের প্রস্তাবে সব ভাষাতেই 'বাংলা'নামের প্রস্তাব থাকছে

রাজ্য মন্ত্রিসভায় ফের গৃহীত হল রাজ্যের নাম বদলের প্রস্তাব। নতুন প্রস্তাব ফের কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এবারের প্রস্তাবে বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাতেই নাম থাকছে 'বাংলা'।

ফের রাজ্যের নাম বদলের প্রস্তাব, সব ভাষাতেই 'বাংলা' রাখার প্রস্তাব যাচ্ছে কেন্দ্রের কাছে

তৃণমূল সরকার এর আগেও রাজ্যের জন্য নাম বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। কিন্তু তাতে অনুমোদন দিতে নারাজ ছিল কেন্দ্র। বাংলা, হিন্দি, ইংরেজি সবেতেই এক নামের পক্ষে মত প্রকাশ করেছিল কেন্দ্র। সেই মর্মে শুক্রবার রাজ্য মন্ত্রিসভায় ফের রাজ্যের নাম বদলের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবনায় জানানো হচ্ছে, সব ভাষাতেই রাজ্যের নাম হোক 'বাংলা'।

এর আগে রাজ্যের নাম পরিবর্তন করে বাংলায় 'বাংলা', হিন্দিতে 'বঙ্গাল' এবং ইংরেজিতে 'বেঙ্গল' করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিধানসভায় বিল আকারেও পাশ হয়। বিধানসভায় সর্বসম্মতভাবে তা পাশ হওয়ার পর তা স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়। বছরখানের সেই বিল পড়ে থাকার পর কেন্দ্রীয় সরকারের তরফে আপত্তি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়। জানানো হয় সব ভাষাতেই একই নাম রাখতে হবে।

পূর্বের বাম সরকারও 'বাংলা' নাম রাখার প্রস্তাব পাঠিয়েছিল। সিদ্ধান্তে সম্মতি দেয়নি তৎকালীন কেন্দ্রীয় সরকার। বর্তমান সরকার পরবর্তী সময়ে রাজ্যের নাম বাংলায় 'বাংলা', হিন্দিতে 'বঙ্গাল' এবং ইংরেজিতে 'বেঙ্গল' রাখার সিদ্ধান্ত নেয়। সেই প্রস্তাবেও সম্মতি দেয়নি কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+