'মাইন্ড গেম'-এ খেলা শুরু, তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল, শহরের রাজপথে ছেয়ে গেল নতুন পোস্টার

'মাইন্ড গেম'-এ খেলা শুরু, তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল, শহরের রাজপথে ছেয়ে গেল নতুন পোস্টার

তৃতীয় দফার ভোট শেষে। এবার ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিজেপির নতুন পোস্টার। তাতে লেখা রয়েছে হ্যাশট্যাগ রাগ কেন দিদি! প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলায় েযখানেই প্রচার করছেন সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ব্যাঙ্গাত্মক সুরে বলছেন 'দিদি----ওওওও-- দিদি'। মোদীর এই সুর করে দিদি ডাক নিয়ে বেশ রুষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী। নিজের প্রচারমঞ্চেই এই নিয়ে মেজাজ হারিয়েছেন তিনি। আর মমতার সেই মেজাজ হারানোকেই হাতিয়ার করে মাইন্ড গেম শুরু করে দিয়েছেন মোদী, শাহরা।

 শহরে বিজেপির নতুন পোস্টার

শহরে বিজেপির নতুন পোস্টার

শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিজেপির নতুন পোস্টার। 'হ্যাশট্যাগ দিদি রাগ কেন?'। লালরঙ্গের ব্যাকগ্রাউন্ডে হলুদ রং দিয়ে লেখা হয়েছে হোর্ডিং ব্যানার পোস্টার। আর সেটা ছড়িয়ে পড়েছে শহরের রাজপথ গলি। মেট্রো স্ট্যাশনের মোড় থেকে রেলস্টেশনের মোড় সর্বত্র ছড়িয়ে পড়েছে বিজেপির এই নতুন পোস্টার। আর তাই নিয়ে নতুন করে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শহরে।

মোদীর মাইন্ড গেম

মোদীর মাইন্ড গেম

তিন দফা ভোট হয়ে গেল রাজ্যে। এবার প্রচারে এক রকম নতুন কৌশল নিতে শুরু করে দিয়েছেন মোদী -শাহরা। মমতা যত মেজাজ হারাচ্ছেন, বিজেপিকে তীব্র আক্রমণ করছেন। কড়া ভাষা ব্যবহার করছেন বিজেপির বিরুদ্ধে। মোদী শাহরা ততটাই ঠান্ডা গলায় আওয়াজ তুলছেন। তৃণমূলের নেতা কর্মীদের আত্মবিশ্বাসে আঘাত হানতে একের পর এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যােয়র হারের দাবি করে চলেছেন মোদী। এক প্রকার শাসক দলের উপর প্রচ্ছন্ন চাপ তৈরি করে রাখতে চাইছেন অমিত শাহরা।

ভোটের দিনেও সভা

ভোটের দিনেও সভা

ঠিক বেছে বেছে ভোটের দিনগুলিতে কেন সভা করছেন প্রধানমন্ত্রী মোদী। নন্দীগ্রামের ভোটের দিন ফুঁসে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আক্রমণকে একরকম চ্যালেঞ্জ মনে করেই তৃতীয় দফার ভোটের দিনেও ফের বাংলায় সভা করলেন মোদী। বিশেষ করে হাওড়ায় মোদীর সভাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদিকে হাওড়ার কয়েকটি জেলায় ভোট হচ্ছে আর অন্যদিকে ডুমুরজলায় সভা করছেন মোদী। সেই সভা থেকে ফের মমতার হারের দাবি করে চলেছেন দৃঢ়তার সঙ্গে।

মোদীকে নিশানা মমতার

মোদীকে নিশানা মমতার

মমতা কিন্তু বারবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন তাঁর একাধিক সভা থেকে। ভোটের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় সুজাতা মণ্ডলের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে মা বোনেদের জোট বাঁধার কথা বলেছেন। প্রসঙ্গত উল্লখ্য তৃতীয় দফার ভোটে নজির বিহীন ভাবে একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন দুই দলেরই প্রার্থীরা। আরামবাগে তিনবার আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। উলুবেড়িয়া দক্ষিণে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। শ্যামপুরে আক্রান্ত হয়েছেন তনুশ্রী। ফলতায় আক্রান্ত হয়েেছন বিজেপি প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+