ক্যাপশনহীন ছবি শেয়ার করে মোদীকে বার্তা মমতার! জানেন কি বোঝাতে চাইলেন তিনি
নয়া সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! নয়া এই সংসদ ভবন উদ্বোধন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা। এমনকি একটি ছবি শেয়ার করে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি মুখ্যমন্ত্রী টুইটে একটি ছবিও শেয়ার করেছে। যা জাতীয় রাজনীতিতে নয়া তরজা শুরু করেছে। শেয়ার করা ছবির একটি অংশে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর নতুন ক্যাবিনেটের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে লেখা রয়েছে' আজাদির পর' এবং একটি অংশে সংসদ ভবনের উদ্বোধনের। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরোহিতদের সঙ্গেই দেখা যাচ্ছে। ছবির একেবারে পাশে একটি অংশে দেখা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। সেই ছবিতে লেখা রয়েছে, And Now। একটি ছবি কালো-সাদা এবং অপরটি রঙ্গিন। সদ্য তোলা।
যদিও মুখ্যমন্ত্রী এহেন ছবি কোনও ক্যাপশন দেননি। তবে ছবিই যে কথা বলে সেটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের কথায়, নেহেরু তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির লোকেদের নিয়ে ছবি তুলেছেন। আর সেখানে মোদীর কাছে সাধুরাই সব!
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2023
নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে প্রথম দিন থেকেই কার্যত বিরোধ জানিয়েছে তৃণমূল। করোনার সময়ে এত কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবন তৈরি নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল। এমনকি নয়া সংসদ ভবন উদ্বোধনের আগেও এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যপাধ্যায়।
বলেন, লাইমলাইটে থাকার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এমনকি দেশের ইতিহাস বদলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, দিল্লি রাজসিংহাসনে থাকা সরকারেরও বদল ঘটবে বলেও সুর চড়িয়েছেন তিনি।
আর সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাপশনহীন ছবি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে কড়া ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, সংসদ আওয়াজ তোলার জায়গা। কিন্তু রাজ্যভিষেক হচ্ছে বলে উনি নিজেকে মনে করছেন বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা।












Click it and Unblock the Notifications