মাঝেরহাট মেট্রো চালু হলেই ছুটবে একাধিক নয়া লোকাল! শিয়ালদহের চাপ কমাতে বড় উদ্যোগ রেলের

Majerhat Metro Station: জোরকদমে চলছে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ! আর তা হলে ফেব্রুয়ারিতেই পুরোপুরি মেট্রো স্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর তা হলে পূর্ব রেলের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যেমন একাধিক নতুন লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশনের উপর ভিড়

এড়াতেই মাঝেরহাট থেকে বিশেষ ট্রেনগুলি চালানোর ভাবনা পূর্বরেলের (Indian Rail)। এখন শুধু চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি মেলার অপেক্ষা। মাঝেরহাট মেট্রো স্টেশনের (Majerhat Metro Station) কাজ প্রায় শেষের মুখে। একেবারে শেষ মুহূর্তের বেশ কিছু কাজ বাকি রয়েছে।

Majerhat Metro Station

মাঝেরহাট রেল স্টেশনের (Majerhat Metro Station) সঙ্গে এই মেট্রো শিয়ালদহ-বজবজ শাখার রেললাইনকে যুক্ত করবে। এই স্টেশনের মাধ্যমে যাত্রীরা খুব সহজে যাত্রীরা ট্রেন অথবা মেট্রো বদল করতে পারবেন। বিশেষ করে মাঝেরহাট মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রী চলাচলও অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে সকালের দিকে বেহালার দিকে যারা কাজে যান তাঁদের তীব্র যানজটের মধ্যে পড়তে হয়। টালিগঞ্জ সহ কলকাতার বিভিন্ন অংশ থেকে কাজে যেতে দীর্ঘ সময় লেগে যায়। এই মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো অনেক সহজ হবে।

এমনকি বাস-অটোর নির্ভরতাও অনেকটাই কমবে। বলে রাখা প্রয়োজন, শিয়ালদহ-বজবজ শাখার রেললাইনের উপরে তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন (Majerhat Metro Station)। এমন রেল লাইনের উপরে মেট্রো স্টেশন তৈরির উদাহরণ তেমন নেই। দমদমে মেট্রো এবং রেল স্টেশন থাকলেও তা আছে পাশাপাশি।

কার্যত একেবারে চলন্ত স্টেশনের উপরেই এই পরিষেবা শুরু হতে চলেছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে চলতি মাসেই। দীর্ঘদিন ধরে চলা কাজের কারণে বিভিন্ন সময় অঘটন ঘটেছে। যেমন মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর মেট্রোর (Majerhat Metro Station) কাজ বন্ধ হয়ে যায়।

এমনকি নতুন ব্রিজ নির্মাণ নিয়েও বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে পিলারের বসানো নিয়েও সংঘাত তৈরি হয়েছে। নয়া মাঝেরহাট ব্রিজের একেবারে গা ঘেঁষে মেট্রোর পিলার নির্মাণ নিয়ে তৈরি হয় এই জটিলতা। সমস্ত জটিলতা কাটিয়ে চলেছে মাঝেরহাট মেট্রো স্টেশন নির্মাণের কাজ। আর তা একেবারে শেষের মুখে। শুধু সবুজ সঙ্কেতের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+