পুজোর আগেই খুলছে মাঝেরহাট ব্রিজের নিচের রাস্তা
পুজোর আগে বেহালাবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে মাঝেরহাট ব্রিজের নিচের রাস্তা খুলে দিতে চলেছে রাজ্য সরকার।
পুজোর আগে বেহালাবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে মাঝেরহাট ব্রিজের নিচের রাস্তা খুলে দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে এখবর জানানো হয়েছে। আগামী তৃতীয় অথবা চতুর্থীর দিন থেকে রাস্তাটি ব্যবহার করা যাবে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আচমকা বিকেল নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একটি অংশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। মারা যান ২ জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ ভেঙে পড়ায় গোটা এলাকার যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। তড়িঘড়ি অবস্থা সামাল দিতে নামে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কাজে নেমে পড়েন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিম।
এরই মধ্যে ঘোষণা হয়, মাঝেরহাট ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি হবে। পাশাপাশি জানা গিয়েছে, আগামী সপ্তাহেই নতুন ব্রিজের জন্য টেন্ডার ডাকা হবে। আগে ঠিক হয়েছিল, মাঝেরহাট ব্রিজ সারাই করে যান চলাচল শুরু হবে। তবে পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে তা ভেঙে নতুন করে গড়ার সিদ্ধান্ত হয়েছে।












Click it and Unblock the Notifications