কালীঘাট নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়

কালীঘাটের নাবালিকা ধর্ষণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো গোয়েন্দাদের কাছে। লালবাজার সূত্রের খবর, বছর ১৩ ও ১৫ র ওই দুই নাবালিকা কালীঘাট মন্দিরের কাছেই ভিক্ষা করত।

কালীঘাটের নাবালিকা ধর্ষণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো গোয়েন্দাদের কাছে। লালবাজার সূত্রের খবর, বছর ১৩ ও ১৪ র ওই দুই নাবালিকা কালীঘাট মন্দিরের কাছেই ভিক্ষা করত। অভিভাবকদের সঙ্গেই তারা মন্দিরের কাছে ফুটপাথে থাকত বলে জানান তদন্তকারী অফিসাররা।

কালীঘাট নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়

শুক্রবার উঠে আসা এই চাঞ্চল্যকর ঘটনায় দুই নাবালিকাকে মাটি কেটে রোজগারের টোপ দিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে জানান তদন্তকারী অফিসাররা। আদিগঙ্গার মাটিও অনেক সময় প্রয়োজন হয়। টাকার বিনিময় এই মাটি সংগ্রহের টোপ দেওয়া হয় ওই দুই নাবালিকাকে।

শনিবার এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। ২৩ বছর বয়সের অভিযুক্ত যুবক গৌর যাদব। শুক্রবারই অপর দুই অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, ওই দুই নাবালক কালীঘাট মন্দিরের পাশেই থাকে। মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের ছাগবলি সহ অন্যান্য পুজোর কাজে সহযোগিতা করত তারা। এছাড়াও আদিগঙ্গা থেকে মাটি কেটে পুণ্যার্থীদের কাছে বিক্রি করত এই অভিযুক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+