এলাকার বাসিন্দাদের সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্র চালু করল মালদা পুরসভা

নজরে পুরভোট, তার আগে এলাকার উন্নয়নে কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। বিজেপি যাতে এক ইঞ্চিও জায়গা না পায় সেকারণে এলাকার উন্নয়নে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরে পুরভোট, তার আগে এলাকার উন্নয়নে কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। বিজেপি যাতে এক ইঞ্চিও জায়গা না পায় সেকারণে এলাকার উন্নয়নে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা মাথায় রেখেই এলাকার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকেন্দ্র চালু করল মালদহ পুরসভা। তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদা পুরসভার উদ্যোগে তৈরি এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয় শুক্রবার।

এলাকার বাসিন্দাদের সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্র চালু করল মালদা পুরসভা

কোট স্টেশন রোডের এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদাহ জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুলিশ সুপার অলক রাজোরিয়া, পুরাতন মালদাহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, পুরাতন মালদাহ ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস সহ বিশিষ্টরা।

এর আগেও পুর এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছিল। শুক্রবার দ্বিতীয় কেন্দ্রটি উদ্বোধন করা হল। এলাকার প্রায় ১০,০০০ মানুষ উপকৃত হবেন এতে। প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ করে তৈরি এই স্বাস্থ্য কেন্দ্রটি দিনরাত পরিষেবা দেবে হবে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা এবং ন্যায্যমূল্যের ওষুধ বিতরণ করা হবে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+